মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট দিল নাসিক ইসলামই মানবতার মুক্তির পথ, দুর্নীতি ও দুঃশাসনে জনগণ নাজেহাল: রূপগঞ্জে চরমোনাই পীর বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত টুটুলের মৃত্যু: হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার নারায়ণগঞ্জের নবাগত এসপির সঙ্গে NCCI নেতাদের সৌজন্য সাক্ষাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আবারো সদর উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পেলেন রিয়াদ নারায়ণগঞ্জ জেলা কারাগারে নাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জ্ঞানের আলো আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল
নগরের বাইরে

বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত টুটুলের মৃত্যু: হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত টুটুলের মৃত্যু: হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার
📷 বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত টুটুলের মৃত্যু: হত্যা মামলার আসামি তাফসীর গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত মো. টুটুল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি তাফসীরকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ (এসআরবি-১১)।

​গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন প্রধান ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাফসীর আলীনগর এলাকার শফি উদ্দিনের ছেলে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুন সন্ধ্যায় বন্দর থানার আলীনগর এলাকার আকরামের লবণ কারখানার সামনে থেকে টুটুলকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে যায় তাফসীরসহ কয়েক ছিনতাইকারী। সেখানে তাকে বেধড়ক মারধর ও বুকের মাঝখানে মারাত্মক ছুরিকাঘাত করে নগদ ১২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

​পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাতে টুটুলের মৃত্যু হয়।

​এ ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে র‍্যাব-১১ অভিযান চালিয়ে আসামি তাফসীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন