রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জ্ঞানের আলো আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা অসুস্থ কাদের সিদ্দিকীর জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম দেলোয়ার লাঙ্গলবন্দে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল,গ্রেফতার - ১১ ফতুল্লায় ঝোপ ঝাড় থেকে বিদেশি পি*স্তল ও ম্যা*গাজিন উ*দ্ধার রূপগঞ্জে পুলিশের তল্লাশিচৌকি: দেশীয় অস্ত্র ও মদসহ আটক ৬, জরিমানা ১১ গাড়িকে চাষাঢ়ায় প্রতারক ও ছিনতাইকারী সন্দেহে দুই যুবক আটক, চুল কেটে পুলিশের হাতে সোপর্দ নির্বাচনের আগে না হলেও ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে: মাওলানা আব্দুল আউয়াল নিষিদ্ধ থাকার পরও সকালে মাস্ক-ক্যাপ পরে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৫
নগরের বাইরে

জ্ঞানের আলো আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
জ্ঞানের আলো আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
📷 জ্ঞানের আলো আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে নারায়ণগঞ্জের জ্ঞানের আলো আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান আমন্ত্রিত অতিথিরা।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। তরুণ প্রজন্মকে শিক্ষার সঠিক আলোয় আলোকিত করতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অপরিসীম।

​অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। আয়োজনে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন