শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
রূপগঞ্জে পুলিশের তল্লাশিচৌকি: দেশীয় অস্ত্র ও মদসহ আটক ৬, জরিমানা ১১ গাড়িকে চাষাঢ়ায় প্রতারক ও ছিনতাইকারী সন্দেহে দুই যুবক আটক, চুল কেটে পুলিশের হাতে সোপর্দ নির্বাচনের আগে না হলেও ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে: মাওলানা আব্দুল আউয়াল নিষিদ্ধ থাকার পরও সকালে মাস্ক-ক্যাপ পরে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৫ ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’র যাত্রা শুরু করলেন ব্যবসায়ী মাসুদুজ্জামান সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক জনগণের আস্থা ফেরাতে কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে: এমপি আব্দুল্লাহ আল আমিন রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে নারী নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ফতুল্লায় এক কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের সাবেক ইউএনও সাইফুল ইসলাম
মহানগর

নিষিদ্ধ থাকার পরও সকালে মাস্ক-ক্যাপ পরে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৫

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নিষিদ্ধ থাকার পরও সকালে মাস্ক-ক্যাপ পরে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৫
📷 নিষিদ্ধ থাকার পরও সকালে মাস্ক-ক্যাপ পরে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৫। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জ নগরীতে ফের ঝটিকা মিছিল করেছে আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা। গত ১৪ সেপ্টেম্বর শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কে মিছিল করার কয়েকদিনের মাথায়, আজ শুক্রবার সকালে ইসদাইর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে মহানগর যুবলীগের ব্যানারে এই মিছিল বের করা হয়।

​প্রত্যক্ষদর্শী ও যুবলীগের একটি সূত্র জানায়, প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে মিছিলে অংশ নেন। পুলিশের চোখ ফাঁকি দিতে ও জনসমাগম কম থাকার সুযোগ নিয়ে ভোরের দিকে মিছিলটি বের করা হয়। সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের দায়ে দলটির কয়েকজন নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে তারা এই মিছিল করে বলে জানা গেছে। একই কৌশলে গত ১৪ সেপ্টেম্বরও বঙ্গবন্ধু সড়কে মিছিল করে তার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

​এদিকে এসব ঘটনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাতীয় ছাত্রসমাজের জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন রুপুসহ ৫ জনকে গ্রেফতার ও আটক করেছে পুলিশ।

​মাসদাইর এলাকায় সরকারবিরোধী মিছিলের চেষ্টা চললে পুলিশ ধাওয়া করে ছাত্রলীগের চার নেতাকে আটক করে। আটককৃতরা হলেন— পটুয়াখালীর বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিশাদ মিয়া, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতা মো. শিশির, মো. সাইফুল ইসলাম এবং কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা মো. সিফাত।

​ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, সরকারবিরোধী মিছিল থেকে ধাওয়া দিয়ে ছাত্রলীগের চারজনকে আটক করা হয়েছে এবং ইসদাইর এলাকা থেকে রুপুকে গ্রেফতার করা হয়েছে। আটক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন