শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জনগণের আস্থা ফেরাতে কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে: এমপি আব্দুল্লাহ আল আমিন রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে নারী নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ফতুল্লায় এক কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের সাবেক ইউএনও সাইফুল ইসলাম জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে এনসিপি শীর্ষ নেতাদের মতবিনিময় তরুণ প্রজন্মকে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে: মাওলানা আবদুল জব্বার চাষাড়ায় শুভ হত্যা মামলা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন ৭ দিনের রিমান্ডে কাঁচপুরে নিখোঁজের পর দিন বস্তাবন্দী ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১ নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্দর উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: 'অন্তরে বন্দর' উদ্বোধন ও ভূমি অফিসের নতুন ভবন উন্মোচন
মহানগর

জনগণের আস্থা ফেরাতে কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে: এমপি আব্দুল্লাহ আল আমিন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ৯:১৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জনগণের আস্থা ফেরাতে কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে: এমপি আব্দুল্লাহ আল আমিন
📷 জনগণের আস্থা ফেরাতে কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে: এমপি আব্দুল্লাহ আল আমিন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জনগণের আস্থা পুনর্গঠনে রাজনৈতিক দল ও নেতাদের প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব কর্মকাণ্ডের সামঞ্জস্য এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

​আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে Civic Youth Bangladesh (CYB) ও নেদারল্যান্ডস দূতাবাসের যৌথ আয়োজনে ‘Celebrating the International Day of Democracy 2026’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

​অনুষ্ঠানের ‘Democracy, Governance and Public Trust’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়ে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, গণতন্ত্র কেবল ভোট দেওয়ার প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, পেশাদারিত্ব ও মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা কঠিন।

​তিনি আরও বলেন, শুধু নেতৃত্বে পরিবর্তন আনলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না; বরং জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনা, প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জবাবদিহি নিশ্চিত করতে হয়। বর্তমান তরুণ প্রজন্ম রাজনৈতিক কর্মকাণ্ড সচেতনভাবে পর্যবেক্ষণ করছে, তাই নেতাদের বক্তব্যের সাথে কাজের মিল থাকা আবশ্যক।

​শাহনেওয়াজ খান চন্দনের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আজিজুল বারি হেলাল, সংসদ সদস্য মারদিয়া মমতাজ, সাবেক নির্বাচন সংস্কার কমিশন সদস্য ড. আব্দুল আলিম এবং ‘ডেইলি ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন