শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জনগণের আস্থা ফেরাতে কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে: এমপি আব্দুল্লাহ আল আমিন রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে নারী নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ফতুল্লায় এক কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের সাবেক ইউএনও সাইফুল ইসলাম জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে এনসিপি শীর্ষ নেতাদের মতবিনিময় তরুণ প্রজন্মকে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে: মাওলানা আবদুল জব্বার চাষাড়ায় শুভ হত্যা মামলা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন ৭ দিনের রিমান্ডে কাঁচপুরে নিখোঁজের পর দিন বস্তাবন্দী ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১ নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্দর উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: 'অন্তরে বন্দর' উদ্বোধন ও ভূমি অফিসের নতুন ভবন উন্মোচন
নগরের বাইরে

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের সাবেক ইউএনও সাইফুল ইসলাম

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৭রেরাই সেপ্টেম্বর ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের সাবেক ইউএনও সাইফুল ইসলাম
📷 প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পিএস হলেন রূপগঞ্জের সাবেক ইউএনও সাইফুল ইসলাম। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

রূপগঞ্জের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম জয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে পদায়ন পেয়েছেন।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

​প্রজ্ঞাপন অনুযায়ী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত মো. সাইফুল ইসলাম জয়কে বদলি করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের একান্ত সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

​মো. সাইফুল ইসলাম জয় প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ের তরুণ কর্মকর্তাদের সংগঠন ‘ইয়োফাস’-এর সাধারণ সম্পাদক এবং ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঠপ্রশাসনে দক্ষতার সাথে দায়িত্ব পালনের পর এবার তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে সেবা প্রদান করবেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন