বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্দর উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: 'অন্তরে বন্দর' উদ্বোধন ও ভূমি অফিসের নতুন ভবন উন্মোচন সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতা‌রে পু‌লি‌শের অভিযান, রাস্তা অব‌রোধ ক‌রে স্থানীয়দের বাধা ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ দীর্ঘ ৯ মাস পর ভিক্টোরিয়া হাসপাতালের এক্সরে বিভাগ পুনরায় চালুর উদ্যোগ তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জনের জন্য ২০ দিনের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সদর উপজেলায় IBWF এর সিদ্ধিরগঞ্জ থানার নতুন কমিটি ,সভাপতি শরিফুল, সম্পাদক মোনাফ বেতন না পাওয়ায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের সড়ক অবরোধ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নারায়ণগঞ্জের প্রবেশপথ চাঁদমারিতে সওজের উচ্ছেদ অভিযান, নতুন স্থানে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর
নগরের বাইরে

বন্দর উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: 'অন্তরে বন্দর' উদ্বোধন ও ভূমি অফিসের নতুন ভবন উন্মোচন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বন্দর উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: 'অন্তরে বন্দর' উদ্বোধন ও ভূমি অফিসের নতুন ভবন উন্মোচন
📷 বন্দর উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: 'অন্তরে বন্দর' উদ্বোধন ও ভূমি অফিসের নতুন ভবন উন্মোচন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বন্দর উপজেলা সফরে এসে একাধিক উন্নয়নমূলক ও সেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সফরকালে তিনি উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় এবং উপজেলার আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

​উপজেলা পরিষদে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাধারণ মানুষের জনসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কাজ দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সফরসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেবা প্রার্থীদের সুবিধার্থে নবনির্মিত বিশ্রামাগার “অন্তরে বন্দর”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি।

​পরবর্তীতে জেলা প্রশাসক বন্দর থানা পরিদর্শন করে থানার সার্বিক কার্যাক্রম ও উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

​সফরের শেষ অংশে তিনি কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন ও পরিদর্শন করেন এবং মদনপুর ইউনিয়ন ভূমি অফিস সরেজমিনে খতিয়ে দেখেন। উভয় ভূমি অফিস প্রাঙ্গণেই গাছের চারা রোপণ করা হয়।

​পরিদর্শনকালে বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)-সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন