বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্দর উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: 'অন্তরে বন্দর' উদ্বোধন ও ভূমি অফিসের নতুন ভবন উন্মোচন সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতা‌রে পু‌লি‌শের অভিযান, রাস্তা অব‌রোধ ক‌রে স্থানীয়দের বাধা ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ দীর্ঘ ৯ মাস পর ভিক্টোরিয়া হাসপাতালের এক্সরে বিভাগ পুনরায় চালুর উদ্যোগ তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জনের জন্য ২০ দিনের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সদর উপজেলায় IBWF এর সিদ্ধিরগঞ্জ থানার নতুন কমিটি ,সভাপতি শরিফুল, সম্পাদক মোনাফ বেতন না পাওয়ায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের সড়ক অবরোধ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নারায়ণগঞ্জের প্রবেশপথ চাঁদমারিতে সওজের উচ্ছেদ অভিযান, নতুন স্থানে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর
মহানগর

২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
📷 ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে Climate Resilient Campus Initiative-এর আওতায় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণদের মাঝে সনদপত্র ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীর হাতে বিশেষ পুরষ্কার হিসেবে একটি ল্যাপটপ তুলে দেন অতিথিরা।

​সমাপনী বক্তব্যে বক্তারা তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নতুন আত্মকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন। ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে স্থানীয় তরুণদের স্বাবলম্বী করার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন