বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্দর উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: 'অন্তরে বন্দর' উদ্বোধন ও ভূমি অফিসের নতুন ভবন উন্মোচন সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতা‌রে পু‌লি‌শের অভিযান, রাস্তা অব‌রোধ ক‌রে স্থানীয়দের বাধা ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ দীর্ঘ ৯ মাস পর ভিক্টোরিয়া হাসপাতালের এক্সরে বিভাগ পুনরায় চালুর উদ্যোগ তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জনের জন্য ২০ দিনের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সদর উপজেলায় IBWF এর সিদ্ধিরগঞ্জ থানার নতুন কমিটি ,সভাপতি শরিফুল, সম্পাদক মোনাফ বেতন না পাওয়ায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের সড়ক অবরোধ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ নারায়ণগঞ্জের প্রবেশপথ চাঁদমারিতে সওজের উচ্ছেদ অভিযান, নতুন স্থানে মাইক্রো স্ট্যান্ড স্থানান্তর
বাণিজ্য

IBWF এর সিদ্ধিরগঞ্জ থানার নতুন কমিটি ,সভাপতি শরিফুল, সম্পাদক মোনাফ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৫:৫৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
IBWF এর সিদ্ধিরগঞ্জ থানার নতুন কমিটি ,সভাপতি শরিফুল, সম্পাদক মোনাফ
📷 IBWF এর সিদ্ধিরগঞ্জ থানার নতুন কমিটি ,সভাপতি শরিফুল, সম্পাদক মোনাফ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস



আই বি ডাব্লিউ এফের সিদ্ধিরগঞ্জ থানার  সভাপতি শরিফুল, সম্পাদক মোনাফ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (আইবিডাব্লিউএফ)-এর নতুন থানা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বস্ত্র ব্যবসায়ী শরিফুল ইসলামকে সভাপতি এবং আবদুল মোনাফকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির বিশেষ কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অঞ্চল পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন।

সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জিএম হাবিবুল্লাহর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অঞ্চল সহ-সভাপতি মাহবুব আলম, ট্রেড কমিটির সদস্য এবং থানা ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বশীল নেতারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জামাল হোসাইন বলেন, ইসলাম সততার সঙ্গে ব্যবসাকে সবসময় উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। তাই ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ববোধ থেকে সৎ ও কল্যাণমুখী ব্যবসায় মনোযোগী হতে হবে।

তিনি বলেন, ব্যবসার পাশাপাশি সমাজের কল্যাণে ব্যবসায়ীদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

সভায় নবগঠিত কমিটির মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও জনকল্যাণমুখী হবে বলে আশা প্রকাশ করা হয়।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন