রবিবার, ২২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মোটরসাইকেলের ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু আওয়ামী লীগ নেতা কর্মীদের পুনর্বাসন না করার আহ্বান জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ সদর থানা এনসিপি নবগঠিত কমিটির আহ্বায়ক ইব্রাহিম সদস্য সচিব জাহিদুল হক সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জে বাদ পড়া জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির সুযোগ, আবেদন আহ্বান নারায়ণগঞ্জে বাদ পড়া জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির সুযোগ, আবেদন আহ্বান চুলায় আগুন জ্বালাতেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ লক্ষ্যা পাড়ের কবির নীরব আক্ষেপ: সাহিত্যে অসামান্য অবদান রেখেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি ফতুল্লায় লেগুনায় আগুন: শ্রমিকলীগ নেতা ও চেয়ারম্যানসহ ৩৭ জনের বিরুদ্ধে নামে মামলা ২৪নং ওয়ার্ডে টিসিবি পণ্য নিতে গিয়ে বৃষ্টিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
বাণিজ্য

খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে- খাদ্যমন্ত্রী আফরোজা খানম

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ৯:৫২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে- খাদ্যমন্ত্রী আফরোজা খানম
📷 খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে- খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন
দেশে বর্তমানে বার্ষিক ১৫ লাখ টন খাদ্য চাহিদার বিপরীতে তার প্রায় দ্বিগুণ পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। জনগণের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এই পর্যাপ্ত খাদ্য মজুদ করা হয়েছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো সঠিক সময়ে এবং সঠিকভাবে সাধারণ মানুষের কাছে খাদ্য সরবরাহ করা। 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সরকারি খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

খাদ্যমন্ত্রী আরও বলেন, কোনো অসাধু ব্যবসায়ীকে বর্তমান সরকার কোনো ধরনের প্রশ্রয় দেবে না। খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে। 

 নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার, বন্দর থানার ওসি জামাল উদ্দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মুশফিকুর রহমানসহ খাদ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন