বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত দু'পক্ষের হাতাহাতি ও অবরুদ্ধের ঘটনা ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ: বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ আটক ১৭ নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ত্রিপল মার্চ হত্যা মামলা আপসের চেষ্টার অভিযোগ, থানায় স্বজনের আবেদন খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে- খাদ্যমন্ত্রী আফরোজা খানম সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষক দিবসে হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ শিক্ষককে সম্মাননা ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
বাণিজ্য

জমকালো আয়োজনে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটির অভিষেক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ১১:০৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জমকালো আয়োজনে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটির অভিষেক
📷 জমকালো আয়োজনে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটির অভিষেক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জ ভয়েস// (শনিবার) ৮ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত ত্রিবার্ষিক (২০২৬-২০২৯) কার্যকরী কমিটির অভিষেক ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের নিতাইগঞ্জের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

বিদায়ী সভাপতি জসিম উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মন্টু, সাধারণ সম্পাদক ইকবাল আলীসহ নবনির্বাচিত কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সহ-সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ খান, হোসাইন বোখারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আটা-ময়দা শিল্পের বিভিন্ন সমস্যা, গমের সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, গমের সরবরাহে কৃত্রিম সংকট তৈরি হলে এর প্রভাব সরাসরি আটা-ময়দার বাজারে পড়ে এবং শেষ পর্যন্ত ভোক্তাদের বাড়তি দামে পণ্য কিনতে হয়।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, গমের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে আটা-ময়দা সরবরাহ নিশ্চিত করতে নতুন কমিটি কাজ করবে।

তিনি বলেন, গম আমদানি, খালাস, মজুদ ও বাজারে সরবরাহের পুরো প্রক্রিয়ায় কার্যকর নজরদারি প্রয়োজন। পাশাপাশি পরিকল্পিতভাবে গম মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য অটুট রেখে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে আটা-ময়দার সরবরাহ স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন