রবিবার, ২২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মোটরসাইকেলের ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু আওয়ামী লীগ নেতা কর্মীদের পুনর্বাসন না করার আহ্বান জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ সদর থানা এনসিপি নবগঠিত কমিটির আহ্বায়ক ইব্রাহিম সদস্য সচিব জাহিদুল হক সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জে বাদ পড়া জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির সুযোগ, আবেদন আহ্বান নারায়ণগঞ্জে বাদ পড়া জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির সুযোগ, আবেদন আহ্বান চুলায় আগুন জ্বালাতেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ লক্ষ্যা পাড়ের কবির নীরব আক্ষেপ: সাহিত্যে অসামান্য অবদান রেখেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি ফতুল্লায় লেগুনায় আগুন: শ্রমিকলীগ নেতা ও চেয়ারম্যানসহ ৩৭ জনের বিরুদ্ধে নামে মামলা ২৪নং ওয়ার্ডে টিসিবি পণ্য নিতে গিয়ে বৃষ্টিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
নগরের বাইরে

মোটরসাইকেলের ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
মোটরসাইকেলের ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু
📷 মোটরসাইকেলের ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
 
নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় যাত্রীবাহি অটোরিকশায় মায়ের কোলে থাকা ছয় মাস বয়সী শিশু সাইফানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সুমী বেগম (২৫) ও খালা শারমিন বেগম (২৯) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফান বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকায় তোফাজ্জল মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমজুর মোজাম্মেল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে বের হচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেন। এতে অটোরিকশায় থাকা শিশু সাইফান ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হন তার মা ও খালা। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেলটি (পটুয়াখালী-ল-১১-০৮৬৬) আটক করেন। একই সঙ্গে চালক ইয়াসিন আরাফাতকে পুলিশের কাছে সোপর্দ করেন। ইয়াসিন সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার পিয়ার আলী মিয়ার ছেলে।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মামুন ইসলাম।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মোটরসাইকেল চালক পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন