বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জসহ সকল পোশাকশ্রমিকেরা প্রতি মাসে ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা সম্পত্তি লিখে না দেয়ায় ২ ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বৃদ্ধের ফের সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা ইকবালের পদ স্থগিত নারায়ণগঞ্জ জমিয়ত নেতা ফেরদৌসের গোপন ভিডিও ফাঁস, সাংগঠনিক ব্যবস্থার নিবে কি? সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ জামায়াতের বিক্ষোভ মিছিল জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড; ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ মৎস্যজীবী দল নেতা হোসেন নিষিদ্ধ আওয়ামীলীগের নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক খোকন সাহা মারা গেছেন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
নগরের বাইরে

জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড; ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৭রেরাই:২৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড; ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি
📷 জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড; ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত চার সদস্যের কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ (বুধবার, ১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা মাদ্রাসায় গিয়ে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। এ সময় তারা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান জানান, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ও ফায়ার এক্সটিংগুইশার না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে।’ এ সময় তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন