রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ ভুলতা-গোলাকান্দাইল নিয়ে হচ্ছে আরেক রূপগঞ্জের আরেক পৌরসভা: প্রজ্ঞাপন বিএনপি নেতার অফিসের পাশ থেকে ৪ বোমা সাদৃশ্য বস্তু নিয়ে উত্তেজনা, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু উদ্যোগের প্রশংসা তুরস্কের জলবায়ু সম্মেলনে বন্দরের কলাগাছিয়া জামায়াতের অফিসে আগুন, জেলা জামায়াতের আল্টিমেটাম বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন জামায়াত অফিসে দুর্বৃত্তদের আগুন বন্দরে হাজী মাছুমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জামিল পোকনকে গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জসহ সকল পোশাকশ্রমিকেরা প্রতি মাসে ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা
নগরের বাইরে

ভুলতা-গোলাকান্দাইল নিয়ে হচ্ছে আরেক রূপগঞ্জের আরেক পৌরসভা: প্রজ্ঞাপন

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১:১২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ভুলতা-গোলাকান্দাইল নিয়ে হচ্ছে আরেক রূপগঞ্জের আরেক পৌরসভা: প্রজ্ঞাপন
📷 ভুলতা-গোলাকান্দাইল নিয়ে হচ্ছে আরেক রূপগঞ্জের আরেক পৌরসভা: প্রজ্ঞাপন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি মৌজাকে শহর এলাকা ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। পৌরসভা গঠনের প্রাথমিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশিকুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নির্ধারিত পল্লি এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে।

গেজেটে সংশ্লিষ্ট এলাকার মোট ২০টি মৌজা ও সেগুলোর জেএল নম্বর এবং দাগ নম্বর উল্লেখ করা হয়েছে। এসব মৌজাকে শহর এলাকা ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী ধাপে পৌরসভা গঠনের সুযোগ তৈরি হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (৩) অনুসারে গেজেট প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবে।

একই ধারার উপধারা (৪) অনুযায়ী উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে সরকার।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী নতুন পৌরসভা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট পল্লি এলাকাকে শহর এলাকা হিসেবে ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এরপর আইনি শর্ত ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে সরকার নতুন পৌরসভা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে পারে।

তবে প্রকাশিত প্রজ্ঞাপনে ভুলতা ও গোলাকান্দাইলের ২০টি মৌজা নিয়ে নতুন পৌরসভা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এতে কেবল সংশ্লিষ্ট এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করা হয়েছে।

এদিকে, রাজধানীর পাশের রূপগঞ্জ উপজেলায় আগেও কাঞ্চন ও তারাব নামে দু'টি পৌরসভা রয়েছে। ভুলতা-গোলাকান্দাইল নিয়ে পৌরসভা গঠিত হলে সংখ্যা হবে তিন।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন