রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ ভুলতা-গোলাকান্দাইল নিয়ে হচ্ছে আরেক রূপগঞ্জের আরেক পৌরসভা: প্রজ্ঞাপন বিএনপি নেতার অফিসের পাশ থেকে ৪ বোমা সাদৃশ্য বস্তু নিয়ে উত্তেজনা, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু উদ্যোগের প্রশংসা তুরস্কের জলবায়ু সম্মেলনে বন্দরের কলাগাছিয়া জামায়াতের অফিসে আগুন, জেলা জামায়াতের আল্টিমেটাম বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন জামায়াত অফিসে দুর্বৃত্তদের আগুন বন্দরে হাজী মাছুমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জামিল পোকনকে গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জসহ সকল পোশাকশ্রমিকেরা প্রতি মাসে ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা
আন্তর্জাতিক

নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু উদ্যোগের প্রশংসা তুরস্কের জলবায়ু সম্মেলনে

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু উদ্যোগের প্রশংসা তুরস্কের জলবায়ু সম্মেলনে
📷 নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু উদ্যোগের প্রশংসা তুরস্কের জলবায়ু সম্মেলনে। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বৈশ্বিক মঞ্চে নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু সহনশীল উন্নয়ন ও অভিযোজন কার্যক্রম তুলে ধরা হয়েছে। স্থানীয় পর্যায়ে বাস্তবায়িত এসব উদ্যোগের অভিজ্ঞতা উপস্থাপনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিনিধিদের প্রশংসা পেয়েছে উপজেলা প্রশাসনের নেওয়া বিভিন্ন কর্মসূচি।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) উদ্যোগে আয়োজিত এক বিশেষ সাইড ইভেন্টে এসব কার্যক্রম তুলে ধরা হয়।

‘স্কেলিং ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, ক্লাইমেট-রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ অ্যান্ড লোকালি লেড অ্যাডাপটেশন ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে সদর উপজেলার ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ বিশেষ গুরুত্ব পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ।

এ ছাড়া আলোচনায় অংশ নেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) প্রযুক্তি উপবিভাগের ব্যবস্থাপক মরিটজ ভাইগেল, জীববৈচিত্র্যবিষয়ক কনভেনশনের (সিবিডি) নির্বাহী সচিবের বিশেষ সহকারী মনিকা গ্যাভ্রিলুটা, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুবিনা ফেরদৌসী এবং স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব জিসান বিন মাজেদ।

নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগের কার্যক্রম ও অভিজ্ঞতা উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন এবং উপজেলা প্রকৌশলী ইয়াসিন আরাফাত।

উপস্থাপনায় শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, ‘ক্লাইমেট লার্নিং স্টুডেন্ট লাইব্রেরি’ প্রতিষ্ঠা, ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে রঙভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষা অবকাঠামো, স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধার উন্নয়ন, জলবায়ু সহনশীল খাল পুনরুদ্ধার, বৃক্ষরোপণ এবং তরুণদের দক্ষতা উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হয়।

স্থানীয় প্রশাসন, প্রকৌশল বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগণের সমন্বয়ে উপজেলা পর্যায়ে কীভাবে সমন্বিত জলবায়ু সহনশীল উন্নয়নের মডেল গড়ে তোলা সম্ভব, সে অভিজ্ঞতাও তুলে ধরেন তাঁরা। এ উদ্যোগ আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে আগ্রহ তৈরি করে। উপস্থিত দেশি-বিদেশি প্রতিনিধিরা উপজেলার কার্যক্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়নে প্রয়োজনীয় জলবায়ু প্রযুক্তি, অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের পারস্পরিক সম্পর্ক, স্থানীয় উন্নয়নে প্রকৃতিনির্ভর সমাধান এবং ইউএনএফসিসিসির ‘বেলেম টেকনোলজি ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম’-এর মাধ্যমে জলবায়ু প্রযুক্তির কার্যকর প্রয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

সাইড ইভেন্টে অংশ নেওয়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের স্থানীয় পর্যায়ের অভিযোজন উদ্যোগ বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে প্রযুক্তিগত সহায়তা, জলবায়ু অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। স্থানীয় অভিযোজন কার্যক্রমকে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার সঙ্গে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন