বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জাতীয় নাগরিক পার্টির নেতার সাথে মার্কিন কর্মকর্তার বৈঠক নারায়ণগঞ্জের নবাগত এসপির সাথে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময় দ্বীন ও নৈতিকতাহীন শিক্ষা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়: মাওলানা মঈনুদ্দিন আহমাদ রূপগঞ্জে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এমপি দিপুর ৮৪ লাখ টাকার অনুদান বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জে নদীবন্দরে সার ব্যবস্থাপনা জোরদারে জেলা প্রশাসকের বিশেষ সভা এমপি আল আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক পুলিশ সুপারের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের মতবিনিময় দ্বীন ও নৈতিকতাসম্পন্ন শিক্ষাই দিতে পারে প্রকৃত উন্নয়ন : মাওলানা মঈনুদ্দিন রূপগঞ্জ উপজেলার ৩০ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৮৪ লাখ টাকা অনুদান
আন্তর্জাতিক

খামেনি পুত্রই ইরানের সর্বোচ্চ নেতা

Reporter
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৯ মার্চ ২০২৬ ৪:২৩ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
খামেনি পুত্রই ইরানের সর্বোচ্চ নেতা
📷 খামেনি পুত্রই ইরানের সর্বোচ্চ নেতা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোজতাবা খামেনির নাম ঘোষনা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রবিবার (৮ মার্চ) ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনকারী বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোজতাবার নাম ঘোষণা করেন।

এর মধ্য দিয়ে দেশটির সবচেয়ে বড় সংকটের সময় আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব দিতে চলেছেন মোজতাবা।

এদিকে, ইরানের শীর্ষ নেতৃত্ব, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং দেশটির সশস্ত্র বাহিনী মোজতাবাতে সমর্থনের অঙ্গীকার করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক হামলা শুরু করার পর থেকে ইরানের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি নতুন সর্বোচ্চ নেতার চারপাশে ঐক্যের আহ্বান জানান।

ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ নির্বাচনকে স্বাগত জানান এবং বলেন, “নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য একটি ধর্মীয় ও জাতীয় কর্তব্য।”

 বরাবরই মোজতাবা আঁড়ালে ছিলেন। তিনি কখনও কোনও সরকারি পদে ছিলেন না। জনসমক্ষে বক্তৃতা বা সাক্ষাৎকারও দেননি। তার খুব সীমিত সংখ্যক ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে। তবে, দশকের পর দশক ধরে তিনি ইরানের সর্বোচ্চ নেতার নিকটতম অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব হিসেবে ছিলেন। আইআরজিসি’র সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন।

তবে, সম্প্রতি বছরগুলোতে মোজতাবাকে সম্ভাব্য প্রতিশ্রুতিশীল উত্তরসূরিদের মধ্যে শীর্ষ হিসেবে দেখা হচ্ছিলো। তার নির্বাচিত হওয়া ইরানের ক্ষমতাসীন কঠোরপন্থি গোষ্ঠীগুলোর প্রভাব এখনও টিকিয়ে রাখছে এমন একটি সংকেত হতে পারে।

আল-জাজিরার সাংবাদিক এক আলি হাশেম মোজতাবাকে তার বাবার ‘গেটকিপার’ হিসেবেও আখ্যা দিয়েছেন।

এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ওই যৌথ হামলা বর্তমানে গোটা অঞ্চলকে যুদ্ধের হুমকির মধ্যে ফেলেছে।

Author

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন