রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ ভুলতা-গোলাকান্দাইল নিয়ে হচ্ছে আরেক রূপগঞ্জের আরেক পৌরসভা: প্রজ্ঞাপন বিএনপি নেতার অফিসের পাশ থেকে ৪ বোমা সাদৃশ্য বস্তু নিয়ে উত্তেজনা, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু উদ্যোগের প্রশংসা তুরস্কের জলবায়ু সম্মেলনে বন্দরের কলাগাছিয়া জামায়াতের অফিসে আগুন, জেলা জামায়াতের আল্টিমেটাম বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন জামায়াত অফিসে দুর্বৃত্তদের আগুন বন্দরে হাজী মাছুমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জামিল পোকনকে গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জসহ সকল পোশাকশ্রমিকেরা প্রতি মাসে ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা
আন্তর্জাতিক

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা, ব্যাপক হতাহতের দাবি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৭রেরাই ফেব্রুয়ারি ২০২৬ ৪:০৭রেরাই পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা, ব্যাপক হতাহতের দাবি
📷 আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা, ব্যাপক হতাহতের দাবি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ করার পর পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই চরম উত্তেজনা তৈরি হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তার পোস্টে লিখেছেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে। কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন এটি আমাদের এবং তোমাদের (আফগানিস্তান) মধ্যে প্রকাশ্য যুদ্ধ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদির দাবি অনুযায়ী, পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত মোট ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। তিনি জানান, শুক্রবার আফগানিস্তানের কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে পাকিস্তানের বড় ধরনের হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

তবে পাকিস্তানের এই দাবি নাকচ করে দিয়েছে আফগান তালেবান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক পোস্টে লিখেছেন, পাকিস্তানের সবশেষ হামলায় কেউ আহত হননি। উল্টো পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান। যদিও হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের দাবির কোনোটিই নিরপেক্ষভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

এর আগে গত অক্টোবর মাসে উভয় দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও সীমান্তে দফায় দফায় সংঘর্ষ অব্যাহত ছিল। সাম্প্রতিক এই সংঘাত ও যুদ্ধ ঘোষণার ফলে দুই দেশের সীমান্ত পরিস্থিতি এখন চরম অস্থিতিশীল হয়ে পড়েছে, যা আঞ্চলিক নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন