শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরের কলাগাছিয়া জামায়াতের অফিসে আগুন, জেলা জামায়াতের আল্টিমেটাম বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন জামায়াত অফিসে দুর্বৃত্তদের আগুন বন্দরে হাজী মাছুমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জামিল পোকনকে গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জসহ সকল পোশাকশ্রমিকেরা প্রতি মাসে ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা সম্পত্তি লিখে না দেয়ায় ২ ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বৃদ্ধের ফের সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা ইকবালের পদ স্থগিত নারায়ণগঞ্জ জমিয়ত নেতা ফেরদৌসের গোপন ভিডিও ফাঁস, সাংগঠনিক ব্যবস্থার নিবে কি? সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ জামায়াতের বিক্ষোভ মিছিল জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড; ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি
আদালত

বন্দরে হাজী মাছুমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জামিল পোকনকে গ্রেপ্তারের দাবি

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৫:৫৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বন্দরে হাজী মাছুমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জামিল পোকনকে গ্রেপ্তারের দাবি
📷 বন্দরে হাজী মাছুমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জামিল পোকনকে গ্রেপ্তারের দাবি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুনাইনগর এলাকায় ব্যবসায়ী, পুনাইনগর জামে মসজিদের সেক্রেটারি ও ইউপি সদস্য পদপ্রার্থী হাজী মোঃ মাছুম মিয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা গত ১০ নভেম্বর রাতে মাছুম মিয়ার ওপর কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা এবং ৩ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে ধরেন।

মানববন্ধনে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক মুহা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গণি, সভাপতি গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক শরীফ মিস্ত্রী, আবু বকর সিদ্দিক, এনামুল হাসান ও সমাজসেবক মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা অভিযুক্ত জামিল হোসেন পোকনসহ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আহত মাছুম মিয়া ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন