রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ ভুলতা-গোলাকান্দাইল নিয়ে হচ্ছে আরেক রূপগঞ্জের আরেক পৌরসভা: প্রজ্ঞাপন বিএনপি নেতার অফিসের পাশ থেকে ৪ বোমা সাদৃশ্য বস্তু নিয়ে উত্তেজনা, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু উদ্যোগের প্রশংসা তুরস্কের জলবায়ু সম্মেলনে বন্দরের কলাগাছিয়া জামায়াতের অফিসে আগুন, জেলা জামায়াতের আল্টিমেটাম বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন জামায়াত অফিসে দুর্বৃত্তদের আগুন বন্দরে হাজী মাছুমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জামিল পোকনকে গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জসহ সকল পোশাকশ্রমিকেরা প্রতি মাসে ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা
জাতীয়

১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৫:৫০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
📷 ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকা ও বিশৃঙ্খলার কারণে অনির্দিষ্টকালের জন্য ১৪৭টি তৈরি পোশাক কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। একই সঙ্গে পরিস্থিতির উন্নতি না হলে নিম্নতম মজুরি বোর্ডের আলোচনা বর্জনের হুমকি দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

আজ শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এ ঘোষণা দেন। এর আগে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারা।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, ‘মজুরির আলোচনা, একই সঙ্গে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা—এ দুটি একসঙ্গে চলতে পারে না।’

সিংহভাগ শ্রমিক-মালিক কাজে যেতে প্রস্তুত দাবি করে তিনি বলেন, ‘কিছু বিপথগামী শ্রমিক নিয়মিত বিশৃঙ্খলা করছেন। তারা নিজেরা কাজ করছেন না, অন্যদেরও কাজে যোগ দিতে দিচ্ছেন না। তারা হাজিরা কার্ড পাঞ্চ করে কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন এবং দলবদ্ধভাবে অন্য কারখানার শ্রমিকদেরও বের করে নিয়ে আসছেন। এর ফলে ১৪৭টি কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।’

এমন পরিস্থিতিতে বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষে নিম্নতম মজুরি বোর্ডে অংশ নিয়ে স্বাভাবিক কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

শ্রমিক ফেডারেশনগুলোর সমালোচনা করে মাহমুদ হাসান খান বলেন, ‘এই সংকট উত্তরণে শ্রমিক ফেডারেশনগুলোর ভূমিকা যথাযথ ছিল না। তারা মাঠপর্যায়ের শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এই মুহূর্ত থেকে কারখানার নিরাপত্তা নিশ্চিত করা না হলে মজুরি বোর্ডে প্রতিনিধিত্ব করা সমীচীন হবে না বলে মালিকরা জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘চলমান অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়া আশুলিয়া, সাভার ও গাজীপুরের কারখানাগুলো বন্ধ থাকবে। আমরা আশা করি, সরকার দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করবে।’

তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার লিখিত প্রস্তাব দেন। তবে বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম চললেও উত্তেজনা কমেনি শিল্পাঞ্চলে।

বিজিএমইএর সর্বশেষ হিসাব অনুযায়ী, গত বুধবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের মোট ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়। এর মধ্যে শুধু সাভার-আশুলিয়া এলাকাতেই ক্ষতিগ্রস্ত হয় ১৪০টি কারখানা।

এদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ছাঁটাই বন্ধের দাবিতে বুধবার দিনভর সাভার-আশুলিয়ায় দফায় দফায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসব ঘটনায় শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন