সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
প্রাইভেটকারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিফাত গ্রেপ্তার: ২৫ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার পোশাকশিল্পের শ্রমিকদের নিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিক নেতৃবৃন্দের ট্যাংকলরির ট্যাংকের বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপি সিরাজুল কন্যা মুক্তি জামাত-শিবিরকে নিয়ে এমপি আল আমিনের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জামায়াত নেতার কড়া জবাব ফতুল্লায় যুবলীগ নেতা মনির ও প্রজন্ম লীগ নেতা আসলাম গ্রেপ্তার ৩য় শীতলক্ষ্যা সেতুতে বাইক দুর্ঘটনায় যুবক নিহত, বন্ধু আহত ঐতিহাসিক শিক্ষা ও ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশ গঠন সম্ভব: মাওঃ আবদুল জব্বার ফতুল্লাকে পরিচ্ছন্ন করতে মাঠে নামল ৬০০ কাব স্কাউট সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
জাতীয়

পোশাকশিল্পের শ্রমিকদের নিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিক নেতৃবৃন্দের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ৬:০৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
পোশাকশিল্পের শ্রমিকদের নিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিক নেতৃবৃন্দের
📷 পোশাকশিল্পের শ্রমিকদের নিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিক নেতৃবৃন্দের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রাথমিকভাবে প্রস্তাব দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা এবং গ্রেডভেদে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।তিনি বলেন, শ্রমিকপক্ষের প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং শিক্ষানবীশ শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।


অন্যদিকে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে আজকের বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করতে পারেনি বলে জানিয়েছেন মালিকপক্ষের প্রতিনিধিরা।এদিকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, আগামী চার কার্যদিবসের মধ্যে মালিকপক্ষ তাদের বেতন কাঠামোর সুপারিশ জমা দেবে। এর আগে শ্রমিকপক্ষ লিখিতভাবে তাদের প্রাথমিক প্রস্তাব দিয়েছে। পরবর্তী সভার আগে শ্রমঘন শিল্প এলাকার সব কারখানা পরিদর্শন করা হবে।


এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে জানানো হয়েছিল, তৈরি পোশাকশিল্পে নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। শ্রমিকেরা বর্ধিত বেতন  পাবেন আগামী  জানুয়ারি মাস থেকে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন