শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
জাতীয়

এশিয়ান হাইওয়ের ধীরগতি: সংসদে এমপি মান্নানের প্রশ্ন, এলজিইডির আওতাভুক্ত নয় জানালেন মন্ত্রী

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২৯ মার্চ ২০২৬ ১:২৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
এশিয়ান হাইওয়ের ধীরগতি: সংসদে এমপি মান্নানের প্রশ্ন, এলজিইডির আওতাভুক্ত নয় জানালেন মন্ত্রী
📷 এশিয়ান হাইওয়ের ধীরগতি: সংসদে এমপি মান্নানের প্রশ্ন, এলজিইডির আওতাভুক্ত নয় জানালেন মন্ত্রী। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলা হয়ে নির্মাণাধীন এশিয়ান হাইওয়ে সড়কের কাজ ধীরগতিতে চলমান থাকায় এটি দ্রুত শেষ করা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এই প্রশ্ন করেন। 

তিনি এ বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে প্রশ্ন করেন।

প্রশ্নে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলা হয়ে এশিয়ান হাইওয়ে সড়কের নির্মাণকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। দ্রুত এ সড়কের কাজ সম্পন্ন করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা—তা জানতে চান তিনি।

জবাবে মন্ত্রী জানান, সোনারগাঁও ও রূপগঞ্জ হয়ে যে এশিয়ান হাইওয়ে সড়কটি নির্মাণাধীন রয়েছে, সেটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাভুক্ত নয়।

অন্যদিকে, সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধিন গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে এগোচ্ছে, যা স্থানীয় জনগণ ও যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন