রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপি সিরাজুল কন্যা মুক্তি জামাত-শিবিরকে নিয়ে এমপি আল আমিনের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জামায়াত নেতার কড়া জবাব ফতুল্লায় যুবলীগ নেতা মনির ও প্রজন্ম লীগ নেতা আসলাম গ্রেপ্তার ৩য় শীতলক্ষ্যা সেতুতে বাইক দুর্ঘটনায় যুবক নিহত, বন্ধু আহত ঐতিহাসিক শিক্ষা ও ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশ গঠন সম্ভব: মাওঃ আবদুল জব্বার ফতুল্লাকে পরিচ্ছন্ন করতে মাঠে নামল ৬০০ কাব স্কাউট সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার বন্দর ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে জামায়াতের প্রার্থী ঘোষনা দপ্তরে দপ্তরে টাকা - পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম শ্রমিক অসন্তোষে পুলিশ - শ্রমিক সংঘর্ষে ফতুল্লায় আরো এক মামলা, আসামি-৩৪২, গ্রেপ্তার-১
রাজনীতি

ফতুল্লায় যুবলীগ নেতা মনির ও প্রজন্ম লীগ নেতা আসলাম গ্রেপ্তার

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ৩:৩৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় যুবলীগ নেতা মনির ও প্রজন্ম লীগ নেতা আসলাম গ্রেপ্তার
📷 ফতুল্লায় যুবলীগ নেতা মনির ও প্রজন্ম লীগ নেতা আসলাম গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক অভিযান চালিয়ে থানা যুবলীগের সহসাধারণ সম্পাদক মনির হোসেন (৫০) ও জেলা প্রজন্ম লীগের সভাপতি মাহমুদুল হাসান আলমাসকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) রাতে কায়েমপুর ও মধ্য সস্তাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন কায়েমপুর এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে। মাহমুদুল হাসান আলমাস মধ্য সস্তাপুর এলাকার ছমির উদ্দিন ঢালীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম ও রফিকুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করেন। পরে একই দল রাত ১০টার দিকে মধ্য সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান আলমাসকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। শ্রমিক অসন্তোষের ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন