সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
প্রাইভেটকারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিফাত গ্রেপ্তার: ২৫ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার পোশাকশিল্পের শ্রমিকদের নিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিক নেতৃবৃন্দের ট্যাংকলরির ট্যাংকের বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপি সিরাজুল কন্যা মুক্তি জামাত-শিবিরকে নিয়ে এমপি আল আমিনের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, জামায়াত নেতার কড়া জবাব ফতুল্লায় যুবলীগ নেতা মনির ও প্রজন্ম লীগ নেতা আসলাম গ্রেপ্তার ৩য় শীতলক্ষ্যা সেতুতে বাইক দুর্ঘটনায় যুবক নিহত, বন্ধু আহত ঐতিহাসিক শিক্ষা ও ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশ গঠন সম্ভব: মাওঃ আবদুল জব্বার ফতুল্লাকে পরিচ্ছন্ন করতে মাঠে নামল ৬০০ কাব স্কাউট সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
মহানগর

প্রাইভেটকারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিফাত গ্রেপ্তার: ২৫ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ৮:০৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
প্রাইভেটকারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিফাত গ্রেপ্তার: ২৫ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার
📷 প্রাইভেটকারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রিফাত গ্রেপ্তার: ২৫ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রাইভেটকার যোগে মাদক সরবরাহের সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬০ হাজার টাকাসহ মো. রিফাত ওরফে হৃদয় (২৩) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ৯ই নভেম্বর, ২০২৬ খ্রি. ভোর ৪টা ১০ মিনিটে ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকার যমুনা ব্যাংকের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মো. হাবিবুর রহমান, পিপিএম-এর সুনির্দিষ্ট নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। থানার এসআই (নিরস্ত্র) মো. মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল শিবু মার্কেট এলাকায় ওঁত পেতে থাকে। ভোর ৪টা ১০ মিনিটে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় রিফাতকে।
গ্রেপ্তারকৃত রিফাত ফতুল্লার সস্তাপুর এলাকার আব্দুল করিম স্কুল সংলগ্ন সাজ্জাদ মিয়ার বাড়ির বাসিন্দা মৃত শরিফ মিয়ার ছেলে।
অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬০,০০০/- (ষাট হাজার) টাকা, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা করোলা প্রাইভেটকার জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত প্রাইভেটকারটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক চক্রের নিরাপদ বাহন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
ফতুল্লা মডেল থানা পুলিশ আসামির পিসিপিআর (ক্রিমিনাল রেকর্ড) যাচাই করে জানায়, গ্রেপ্তারকৃত রিফাতের বিরুদ্ধে পূর্বেরও একাধিক মাদক মামলা রয়েছে। সে এলাকায় একজন চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক কারবারি হিসেবে পরিচিত। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করেছে। মাদকসহ যেকোনো ধরণের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই কঠোর চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন