বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লায় পুলিশের মামলা: ২১ জনের নামসহ আসামি ১৫০০, গ্রেপ্তার ৬ •নালিশ করতে গিয়ে নাসিক প্রশাসকের তোপের মুখে যুবক রুবেল রূপগঞ্জে ৩০০ ফিটে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩ ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেপুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শ্রমিকদের অবরোধে সড়কে আগুন, গাড়ি ভাঙচুর: পুলিশের টিয়ার শেল -সাউন্ড গ্রেনেড নিক্ষেপ জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সঙ্গে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় সাবেক সংসদ নজরুল ইসলাম বাবুর এপিএস গ্রেপ্তার ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।* উসকানির শিকার হবেন না,শ্রমিকদের এমপি- আজাদের ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: মাওঃ আবদুল জব্বার
মহানগর

•নালিশ করতে গিয়ে নাসিক প্রশাসকের তোপের মুখে যুবক রুবেল

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ১১:২৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
•নালিশ করতে গিয়ে নাসিক প্রশাসকের তোপের মুখে যুবক রুবেল
📷 •নালিশ করতে গিয়ে নাসিক প্রশাসকের তোপের মুখে যুবক রুবেল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


বুধবার (৪ নভেম্বর) দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকার 'রানী মা প্লাজা'র সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে উপস্থিত এক গণমাধ্যমকর্মী পুরো দৃশ্যটি ভিডিও ধারন করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রমিক অসন্তোষ সামাল দিতে বুধবার সকালে শিবু মার্কেট এলাকায় যান রাজনৈতিক নেতারা। দুপুর দেড়টার দিকে রানী মা প্লাজার নিচে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপারের (এসপি) সাথে কথা বলছিলেন নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। এ সময় পাশে থাকা জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উপস্থিতিতেই রুবেল হোসেন নামে ওই যুবক পুলিশের কাছে কিছু একটা নালিশ করার চেষ্টা করেন। বিষয়টিতে ক্ষুব্ধ হয়ে এড. সাখাওয়াত তাকে ধাক্কা দিয়ে ধমকের সুরে বলেন, "এগুলো কি এখানে বলার সময়? যাও মিয়া এখান থেকে।"

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করেছেন যে, সাখাওয়াত হোসেন খান সঠিক কাজই করেছেন।

স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে রুবেল হোসেনের রাজনৈতিক কোনো অবস্থান বা সক্রিয়তা ছিল না। সরকার পতনের পর তিনি নিজেকে প্রথমে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দাবি করে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে বিশাল ব্যানার ও ফেস্টুন টাঙিয়ে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে সাংবাদিকরা খোঁজখবর শুরু করলে তিনি পরিচয় বদলে নিজেকে থানা যুবদলের নেতা এবং সভাপতি পদপ্রার্থী হিসেবে দাবি করতে থাকেন।

যুবদলের প্রবীণ ও ত্যাগী নেতারা জানান, রাজপথের আন্দোলন-সংগ্রামে রুবেল হোসেনের কোনো ভূমিকা ছিল না। তার নামে কোনো মামলা কিংবা কারাবরণের ইতিহাসও নেই। ৫ আগস্টের পর হঠাৎ করে আসা এমন সুবিধাভোগী ও হাইব্রিড নেতাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন