মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
উসকানির শিকার হবেন না,শ্রমিকদের এমপি- আজাদের ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: মাওঃ আবদুল জব্বার নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন আপনারাই : শ্রমিকদের উদ্দেশে ডিসি হলি উইলস স্কুলে বার্ষিক চকলেট উৎসব, আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা বিস্কুটের প্যাকেট খুলতেই বের হলো গাঁজা, নারী গ্রেপ্তার মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পোশাক শ্রমিকদের অবরোধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবির এ্যাকশন: সিদ্ধিরগঞ্জে মালামালসহ ৪ কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৬, ইয়াবা ও বিদেশি মদ জব্দ ১ম রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জের নির্বাচন, উৎসবমুখর সকলে মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
অর্থনীতি

উসকানির শিকার হবেন না,শ্রমিকদের এমপি- আজাদের

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ১১:১৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
উসকানির শিকার হবেন না,শ্রমিকদের এমপি-  আজাদের
📷 উসকানির শিকার হবেন না,শ্রমিকদের এমপি- আজাদের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


আন্দোলনরত পোশাক শ্রমিকদের উসকানির শিকার না হয়ে আলোচনার মাধ্যমে মজুরি সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের কল্যাণে আন্তরিক। শ্রমিকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বার্থও বিবেচনায় নিয়ে সরকার কাজ করছে।

নজরুল ইসলাম আজাদ বলেন, “আপনারা দেখেছেন বরাবর শ্রমিক ভাইয়েরা যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের প্রতি যথেষ্ট কাইন্ড। সে কিভাবে আমাদের দেশের শ্রমিক ভালো থাকবে, ব্যবসা-প্রতিষ্ঠানও ভালো চলবে, সবার জন্য কিন্তু তিনি সহায়ক। আপনারা মজুরি কমিশন অলরেডি গঠন করেছেন, আপনাদের সবাইকে নিয়ে আলোচনার বোর্ডে আপনাদের লোকজনও থাকবে। আলোচনার মাধ্যমে যেটা ভালো হবে সেটা সমাধান হবে।”

শ্রমিকদের আন্দোলনে কেউ উসকানি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এই যে আন্দোলন করে দেখেন অনেকে উসকানি দিচ্ছে। আপনারা তো সবাই মিলে এই সরকারের পার্ট, আপনারা ভোট দিয়েছেন, সরকার গঠন করেছেন। আপনাদের সকলের শ্রমের বিনিময়েই কিন্তু এই সরকার হয়েছে। তো আপনাদের এই আন্দোলন করার দরকার নেই তো, আপনারা তো আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। এই যে এখানে আমরা সবাই আসছি, আমরা তো আপনাদের সাথেই আছি।”

উসকানিদাতাদের শনাক্ত করতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, “যারা উসকানি দিচ্ছে, আপনারা জানেন যে এসপি সাহেব বলেছেন বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে, বিভিন্ন ফুটেজগুলো দেখার সুযোগ আছে কারা পিছন থেকে উসকানি দিচ্ছে। আপনারা কেন উসকানির শিকার হবেন? আপনাদের প্রত্যেকের বিবেক-বুদ্ধি আছে, আপনাদের নিজেদের চিন্তাধারা আছে, দেশটা তো আপনাদের-আমাদের সবার, আপনাদের সবার কিন্তু বাংলাদেশ।”

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারী ও শিক্ষার্থীরা।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন