সোমবার, ০২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবির এ্যাকশন: সিদ্ধিরগঞ্জে মালামালসহ ৪ কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৬, ইয়াবা ও বিদেশি মদ জব্দ ১ম রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জের নির্বাচন, উৎসবমুখর সকলে মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এড. নয়ন বন্দরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, কৌশল দেখাল শিক্ষার্থীরা রেড ক্রিসেন্টের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হায়দার, ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবী কেন্দ্রের নিষেধাজ্ঞার পরও জোসেফের অনুষ্ঠানে টিপু, প্রশ্ন দলীয় শৃঙ্খলা নিয়ে ২৮শে অক্টোবরের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ঢাকা - কক্সবাজারের বাসে সোনারগাঁয়ে এসে সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩
আদালত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবির এ্যাকশন: সিদ্ধিরগঞ্জে মালামালসহ ৪ কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার

Reporter
জিহাদ হোসেন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ৫:০০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবির এ্যাকশন: সিদ্ধিরগঞ্জে মালামালসহ ৪ কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার
📷 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবির এ্যাকশন: সিদ্ধিরগঞ্জে মালামালসহ ৪ কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ৩১শে অক্টোবর শনিবার রাতে মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাইকৃত ২ লক্ষাধিক টাকার মালামাল ও দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর সার্বিক দিক-নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও অস্ত্র উদ্ধার এবং ডাকাত-ছিনতাইকারী দমনে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে এবং ডিবি পরিদর্শক জনাব মোঃ নজরুল ইসলামের নির্দেশে এসআই মফিজুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। টিমটি শনিবার রাত সাড়ে ১০টার দিকে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকার ছিনতাইকৃত মালামালসহ ওই ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী মৌচাক লতা স্টোর এলাকার আঃ লতিফের ছেলে রিপন (৩৪), কিশোরগঞ্জের কুলিয়ারচরের মৃত দৌলত মিয়ার ছেলে ও বর্তমানে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাচির বাসার ভাড়াটিয়া মোঃ রাব্বি (৩০), মিজমিজি চৌধুরীপাড়ার ভাসমান বাসিন্দা মৃত রতন চন্দ্র দাসের ছেলে হৃদয় চন্দ্র দাস (৩০) এবং মিজমিজি মৌচাক স্ট্যান্ড এলাকার মোবারক হোসেনের ছেলে মাসুম (২৯)।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ছিনতাইকৃত মোট ২,০৪,২৪০/- (দুই লক্ষ চার হাজার দুইশত চল্লিশ) টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ২টি মূল্যবান ইসিজি (ECG) মনিটর এবং লিফটের বিভিন্ন যন্ত্রপাতি। এছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু এবং ১টি ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ও আশপাশের এলাকায় সাধারণ পথচারী এবং দূরপাল্লার যাত্রীদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে আসছিল। এই চক্রের গ্রেপ্তারে মহাসড়কের সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এই ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
Author

জিহাদ হোসেন

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন