বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কেন্দ্রের নিষেধাজ্ঞার পরও জোসেফের অনুষ্ঠানে টিপু, প্রশ্ন দলীয় শৃঙ্খলা নিয়ে ২৮শে অক্টোবরের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী ঢাকা - কক্সবাজারের বাসে সোনারগাঁয়ে এসে সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত ২৮ অক্টোবর, লগি- বৈঠার তান্ডবে নিহত সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ, থানায় মামলা বন্দরে নব্য জামায়াত কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়িতে পল্লী বিদ্যুতের অভিযান: বিদ্যুৎ চুরির দায়ে সংযোগ বিচ্ছিন্ন নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, বিরুদ্ধে রয়েছে ৪টি মাদক মামলা ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা
রাজনীতি

২৮শে অক্টোবরের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৬:৪০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
২৮শে অক্টোবরের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী
📷 ২৮শে অক্টোবরের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।   

আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪:৩০ টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে এক আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়।   

সমাবেশের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুমসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।   


আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী লগি-বৈঠার নৃশংস তাণ্ডবে যে নারকীয় হত্যাকাণ্ড ও তাণ্ডবলীলা চালানো হয়েছিল, বাংলার মাটিতে আর কখনো যেন সেই তাণ্ডব ফিরে না আসে। নেতৃবৃন্দ অবিলম্বে ২৮শে অক্টোবরের পল্টন ট্র্যাজেডির মূল পরিকল্পনাকারী ও খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা সরকারকে ২৪ গন বিপ্লবের কথা স্মরণ করিয়ে দিয়ে অবিলম্বে গন ভোটের গন রায় বাস্তবায়ন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ পিলখানা, শাপলা সহ বিগত সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন