বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ, থানায় মামলা বন্দরে নব্য জামায়াত কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়িতে পল্লী বিদ্যুতের অভিযান: বিদ্যুৎ চুরির দায়ে সংযোগ বিচ্ছিন্ন নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, বিরুদ্ধে রয়েছে ৪টি মাদক মামলা ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কবির কক্সবাজার থেকে গ্রেপ্তার ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির বন্দরে ব্যবহারের আগেই ভাঙা পড়ল ১৬ লাখ টাকার শৌচাগার, দায় কার বন্দরে ১১ মামলার আসামি খোকন ডাকাতসহ গ্রেপ্তার ৩
মহানগর

বন্দরে নব্য জামায়াত কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়িতে পল্লী বিদ্যুতের অভিযান: বিদ্যুৎ চুরির দায়ে সংযোগ বিচ্ছিন্ন

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৭রেরাই অক্টোবর ২০২৬ ৮:১৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে নব্য জামায়াত কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়িতে পল্লী বিদ্যুতের অভিযান: বিদ্যুৎ চুরির দায়ে সংযোগ বিচ্ছিন্ন
📷 বন্দরে নব্য জামায়াত কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়িতে পল্লী বিদ্যুতের অভিযান: বিদ্যুৎ চুরির দায়ে সংযোগ বিচ্ছিন্ন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

‎
‎বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৬ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী সুমন রহমানের বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। অভিযানে অবৈধ সংযোগের সত্যতা পেয়ে বিদ্যুৎ লাইনটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
‎মঙ্গলবার ২৭ অক্টোবর সকালে ২৬ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়িতে পল্লী বিদ্যুৎ সমিতির মদনপুর জোনাল অফিস এই অভিযান চালায়।
‎
‎অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস (মদনপুর শাখা)-এর প্রকৌশলী সাইদুর রহমান জানান, "সুমন রহমানের বাড়িতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।"
‎
‎জরিমানা ও কতদিন ধরে এই অবৈধ সংযোগ চলছিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "মিটারের রিডিং পরীক্ষা করার পর বোঝা যাবে তারা কতদিন ধরে এই অবৈধ লাইন ব্যবহার করছিলেন। রিডিংয়ের ওপর ভিত্তি করে আইন অনুযায়ী জরিমানা ধার্য করা হবে।"
‎
‎এদিকে স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পটপরিবর্তনের আগে সুমন রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ভাই মিজানুর রহমান ছিলেন বন্দর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তিনি অবস্থান বদলে জামায়াতের ব্যানার-ফেস্টুন ব্যবহার করে কাউন্সিলর পদে প্রচারণা শুরু করেন। জনপ্রতিনিধি হওয়ার আগেই বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সাধারণ বাসিন্দারা।
‎
‎স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "জনপ্রতিনিধি হওয়ার আগেই যিনি নিজের বাড়িতে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করেন, তিনি নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সাধারণ মানুষের কী দশা হবে, তা সহজেই অনুমেয়।"
‎
‎তবে নিজের বিরুদ্ধে আনা অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর পদপ্রার্থী সুমন রহমান। তিনি বলেন, "আমরা কোনো অবৈধ সংযোগ চালাইনি। পাশের ভবনের তার ছিঁড়ে গিয়েছিল, পরে সেটি জোড়া দিয়ে লাইন ব্যবহার করা হচ্ছিল। কিন্তু বিদ্যুৎ বিভাগ এসে সংযোগ কেটে দিয়েছে। আমি মিটারের যাবতীয় কাগজপত্র নিয়ে বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি অবগত করেছি।"
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন