সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির বন্দরে ব্যবহারের আগেই ভাঙা পড়ল ১৬ লাখ টাকার শৌচাগার, দায় কার বন্দরে ১১ মামলার আসামি খোকন ডাকাতসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে বিশ্ব পোলিও দিবসে রোটারি ক্লাবের র‍্যালি মানুষ হত্যার মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে: মাওঃ আবদুল জব্বার ছিনতাই-চাঁদাবাজি ও মাদকের আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন এনসিপির ১নং যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত শিল্পের বিকাশে উৎপাদনমুখী হওয়ার আহ্বান আইবিডব্লিউএফ সভাপতির শহিদুল ইসলামের বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার
মহানগর

সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির
📷 সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নিজস্ব প্রতিবেদক:

সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তৃতীয়বারের মতো পুরস্কৃত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিএসবি ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন কবির।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম।

পুলিশের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেন। এর আগেও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ দুইবার পুরস্কৃত হয়েছিলেন তিনি। তৃতীয়বারের মতো এই স্বীকৃতি অর্জন তাঁর পেশাগত জীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, “সততা, নিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে তৃতীয়বারের মতো এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি আমার দায়িত্ব পালনে আরও উৎসাহ, সাহস ও আত্মবিশ্বাস বাড়িয়েছে। মাননীয় পুলিশ সুপার স্যার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ভালো কাজ করার চেষ্টা করব।”

তিনি এ পুরস্কারের জন্য পুলিশ সুপার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার এই স্বীকৃতি হুমায়ুন কবিরকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন