শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মানুষ হত্যার মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে: মাওঃ আবদুল জব্বার ছিনতাই-চাঁদাবাজি ও মাদকের আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন এনসিপির ১নং যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত শিল্পের বিকাশে উৎপাদনমুখী হওয়ার আহ্বান আইবিডব্লিউএফ সভাপতির শহিদুল ইসলামের বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি
রাজনীতি

ছিনতাই-চাঁদাবাজি ও মাদকের আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৮:৫৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
ছিনতাই-চাঁদাবাজি ও মাদকের আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
📷 ছিনতাই-চাঁদাবাজি ও মাদকের আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস




 নারায়ণগঞ্জে ধারাবাহিক হত্যাকাণ্ড, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় নগর পাঠাগার মিলনায়তনে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার বাছাইকৃত অগ্রসর দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত তরবিয়তি সভায় তিনি এ আহ্বান জানান।

সিরাজুল মামুন বলেন, ‘মানুষ যদি নিজের কর্মস্থলে যেতে, ব্যবসা পরিচালনা করতে কিংবা পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় চলাচল করতে নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে তা স্বাভাবিক জনজীবনের জন্য গভীর উদ্বেগের বিষয়। ছিনতাই ও চাঁদাবাজির আতঙ্ক থেকে নগরবাসীকে মুক্ত করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে শুধু আশ্বাস নয়, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।’

সাম্প্রতিক হত্যাকাণ্ড জনমনে উদ্বেগ বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, রূপগঞ্জ ও সোনারগাঁয়ে যুবদল নেতাদের হত্যাকাণ্ড এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক আরিফ আলম দিপুর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা নাগরিক নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ছিনতাইপ্রবণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে।

চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা প্রভাবের কারণে যেন আইনের প্রয়োগ বাধাগ্রস্ত না হয়।’ ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকেরা যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন সিরাজুল মামুন। একই সঙ্গে নিয়মিত টহল বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ দ্রুত তদন্ত এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের দাবি জানান তিনি।

মহানগর শাখার সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে সভায় দারসুল কোরআন, বিষয়ভিত্তিক আলোচনা ও প্র্যাকটিক্যাল ওয়ার্কসহ বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় দারসুল কোরআন পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস আল্লামা শেখ সালাহউদ্দীন। বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন ও মহানগর শাখার সহসভাপতি ডা. শামীম ভূঁইয়া।

মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর শাখার সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা শাখার সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহসাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী ও মুহাম্মদ শরীফ মিয়াজী, বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি হাফেজ মাওলানা ফরিদুজ্জামান, ফতুল্লা থানা শাখার সভাপতি আবুবকর সিদ্দীক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ এবং ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন