মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে এনসিপির বন্দর থানা কমিটির আহ্বায়ক শুভ ও সদস্য সচিব মিনহাজ নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খানের সর্বত্র আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠাই মানব সৃষ্টির মূল উদ্দেশ্য: মিয়া গোলাম পরওয়ার একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা জরুরি- মুহাম্মদ জামাল হোসাইন আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি
মহানগর

মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি
📷 মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, আইন প্রতিষ্ঠা করতে নাগরিকদেরও আইন মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের নিজস্ব এলাকার খারাপ লোক পুলিশের চেয়ে আপনারাই ভালো চেনেন। আমাদের তথ্য দিন।’

পুলিশ বাহিনীর পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ৫ তারিখের পর পুলিশ সদস্যরা রাস্তায় কাজ করতে ভয় পেতেন। সেই অবস্থা থেকে পুলিশকে ঘুরে দাঁড় করানো হয়েছে। নাগরিকেরা যেন নিরাপদে বসবাস ও চলাচল করতে পারেন, সে জন্য পুলিশের মনোবল, সক্ষমতা ও দক্ষতা বাড়াতে কাজ চলছে।

দুর্গোৎসবের নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, বাংলাদেশে কোনো হুমকি নেই। তবে কিছু দুষ্টু চক্র পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব সমস্যা সৃষ্টিকারীর বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিমা বিসর্জন দেব এবং বাকি যে কার্যক্রম আছে সেগুলো সম্পূর্ণ করব।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা সিআইডির পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ পুলিশ সদস্যরা।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন