রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
এনসিপির বন্দর থানা কমিটির আহ্বায়ক শুভ ও সদস্য সচিব মিনহাজ নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খানের সর্বত্র আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠাই মানব সৃষ্টির মূল উদ্দেশ্য: মিয়া গোলাম পরওয়ার একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা জরুরি- মুহাম্মদ জামাল হোসাইন আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যা; ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পূজা মন্ডপ পরিদর্শনে শনিবার নারায়ণগঞ্জ আসছেন এলজিআরডি মন্ত্রী বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয় পর্যায়ে রোল মডেল করতে চাই: মনিরুল ইসলাম সজল
রাজনীতি

এনসিপির বন্দর থানা কমিটির আহ্বায়ক শুভ ও সদস্য সচিব মিনহাজ

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৭রেরাই অক্টোবর ২০২৬ ১০:২৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
এনসিপির বন্দর থানা কমিটির  আহ্বায়ক শুভ ও সদস্য সচিব মিনহাজ
📷 এনসিপির বন্দর থানা কমিটির আহ্বায়ক শুভ ও সদস্য সচিব মিনহাজ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আওতাধীন বন্দর থানা এনসিপির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তিন মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে রেদওয়ান আহমেদ শুভকে আহ্বায়ক এবং মিনহাজ ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আবিদা সুলতানা। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রাশেদ মীর, আশিকুর রহমান বিদ্যুৎ ও বিধান আলভীকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীম আহমেদ। যুগ্ম সদস্য সচিব হয়েছেন শাহীন প্রধান, শাহাদাত হোসেন, মো. অনিক, কাজী মাসুদ ও মো. নাজমুল। কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন এবং সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইসমাইল হোসেন, আজমেরি ইসলাম, আবেদুর হোসেন, নূর বাবু, সানিয়া আক্তার ও মমিনুল হক সানি। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. মাহমুদ, মো. তানভীর ইসলাম, মো. আশিক, মো. তামজীদ, মো. রিফাত আহমেদ, মো. সিহাব শিকদার, মো. রিফাত পাটোয়ারী, মো. হৃদয় ইসলাম, মো. নাজমুল, মো. মোরসালীন, মো. জসিম ও মো. মোস্তাকিম।

তিন মাসের জন্য অনুমোদিত এ কমিটির নেতারা বন্দর থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন