শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মানুষ হত্যার মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে: মাওঃ আবদুল জব্বার ছিনতাই-চাঁদাবাজি ও মাদকের আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন এনসিপির ১নং যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত শিল্পের বিকাশে উৎপাদনমুখী হওয়ার আহ্বান আইবিডব্লিউএফ সভাপতির শহিদুল ইসলামের বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি
রাজনীতি

এনসিপির ১নং যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
এনসিপির  ১নং যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত
📷 এনসিপির ১নং যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে ঢাকা বিভাগ (উত্তর)-এর সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি দলের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দিন পাটোয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। তাঁদের পরেই ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে আব্দুল্লাহ আল আমিনকে। এর আগে তিনি দলটির যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন