শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মানুষ হত্যার মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে: মাওঃ আবদুল জব্বার ছিনতাই-চাঁদাবাজি ও মাদকের আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন এনসিপির ১নং যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত শিল্পের বিকাশে উৎপাদনমুখী হওয়ার আহ্বান আইবিডব্লিউএফ সভাপতির শহিদুল ইসলামের বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি
রাজনীতি

মানুষ হত্যার মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে: মাওঃ আবদুল জব্বার

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
মানুষ হত্যার মাধ্যমে আওয়ামী লীগের  পরাজয় ঘটেছে: মাওঃ আবদুল জব্বার
📷 মানুষ হত্যার মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে: মাওঃ আবদুল জব্বার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস




মানুষ হত্যার রাজনীতি বেছে নেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের আদর্শিক পরাজয় ঘটেছে বলে মন্তব্য করেছেন মাওলানা আবদুল জব্বার।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জেলা জামায়াতের সদস্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আবদুল জব্বার বলেন, ‘আওয়ামী লীগ মানুষ হত্যার রাজনীতি বেছে নিয়েছিল। আর এর মাধ্যমেই শেষ পর্যন্ত তাদের চরম আদর্শিক পরাজয় ঘটেছে।’

বিশ্বব্যবস্থার সমসাময়িক পরিবর্তন তুলে ধরে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার পৃথিবীকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। এর ফলে নতুন নতুন প্রযুক্তিগত চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ ও যোগ্য জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের সার্বিক উন্নয়ন ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন