সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির বন্দরে ব্যবহারের আগেই ভাঙা পড়ল ১৬ লাখ টাকার শৌচাগার, দায় কার বন্দরে ১১ মামলার আসামি খোকন ডাকাতসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে বিশ্ব পোলিও দিবসে রোটারি ক্লাবের র‍্যালি মানুষ হত্যার মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে: মাওঃ আবদুল জব্বার ছিনতাই-চাঁদাবাজি ও মাদকের আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন এনসিপির ১নং যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত শিল্পের বিকাশে উৎপাদনমুখী হওয়ার আহ্বান আইবিডব্লিউএফ সভাপতির শহিদুল ইসলামের বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার
আদালত

বন্দরে ১১ মামলার আসামি খোকন ডাকাতসহ গ্রেপ্তার ৩

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১০:০৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে ১১ মামলার আসামি খোকন ডাকাতসহ গ্রেপ্তার ৩
📷 বন্দরে ১১ মামলার আসামি খোকন ডাকাতসহ গ্রেপ্তার ৩। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন সোনাচড়া এলাকার আব্দুল লতিফের ছেলে চোক্কা ওরফে খোকন (৩৬), রামনগর এলাকার ফয়েজ আহম্মেদের ছেলে মো. পারভেজ (২৮) এবং একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মো. মঞ্জুর (৫০)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানসহ পুলিশের অন্য সদস্যরা।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি, চারটি ছুরি ও একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়েছে। ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে পুলিশের দাবি।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, খোকনের বিরুদ্ধে একাধিক ডাকাতিসহ ১১টি মামলা ও পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতির মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা এবং মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ তিনটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন