বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ, থানায় মামলা বন্দরে নব্য জামায়াত কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়িতে পল্লী বিদ্যুতের অভিযান: বিদ্যুৎ চুরির দায়ে সংযোগ বিচ্ছিন্ন নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, বিরুদ্ধে রয়েছে ৪টি মাদক মামলা ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কবির কক্সবাজার থেকে গ্রেপ্তার ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির বন্দরে ব্যবহারের আগেই ভাঙা পড়ল ১৬ লাখ টাকার শৌচাগার, দায় কার বন্দরে ১১ মামলার আসামি খোকন ডাকাতসহ গ্রেপ্তার ৩
মহানগর

২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মাওলানা আবদুল জব্বার

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৭রেরাই অক্টোবর ২০২৬ ১১:০৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মাওলানা আবদুল জব্বার
📷 ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে নৃশংস হত্যাকাণ্ডের বিচার করতে হবে: মাওলানা আবদুল জব্বার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
২৮ শে অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, "২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।" তিনি ঐতিহাসিক পল্টন ট্রাজেডির শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া ও আলোচনা সভায় কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পল্টন ট্রাজেডির পেছনের সকল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দেশ ও জাতির অগ্রগতিতে সততা ও আদর্শ নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন