মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
উসকানির শিকার হবেন না,শ্রমিকদের এমপি- আজাদের ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: মাওঃ আবদুল জব্বার নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন আপনারাই : শ্রমিকদের উদ্দেশে ডিসি হলি উইলস স্কুলে বার্ষিক চকলেট উৎসব, আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা বিস্কুটের প্যাকেট খুলতেই বের হলো গাঁজা, নারী গ্রেপ্তার মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পোশাক শ্রমিকদের অবরোধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবির এ্যাকশন: সিদ্ধিরগঞ্জে মালামালসহ ৪ কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৬, ইয়াবা ও বিদেশি মদ জব্দ ১ম রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জের নির্বাচন, উৎসবমুখর সকলে মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
অর্থনীতি

নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন আপনারাই : শ্রমিকদের উদ্দেশে ডিসি

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন আপনারাই : শ্রমিকদের উদ্দেশে ডিসি
📷 নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন আপনারাই : শ্রমিকদের উদ্দেশে ডিসি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
 

শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ অন্যান্য দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেছেন, সরকার যেন অল্প সময়ের মধ্যে শ্রমিকদের সমস্যার সমাধান করে, সে বিষয়েও জানানো হবে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবরোধরত শ্রমিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “আপনাদের সমস্যার কথাগুলো সরকারের কাছে পৌঁছে দেব। সরকার আপনাদের কথা শুনেই মজুরি বোর্ড গঠন করেছে। সেখানে আপনাদের একজন ভাইও আছেন। তাঁর কাছে আপনাদের দাবিগুলো পৌঁছে দেবেন, আমরাও পৌঁছে দেব। অল্প সময়ের মধ্যে যেন সরকার বিষয়টি সমাধান করে, সে কথা আমরা বলব। এই বার্তা আমরা সবাইকে জানিয়ে দেব।”

শ্রমিকদের ওপর কেউ হামলা করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। রায়হান কবির বলেন, “সরকার বলেছে, শ্রমিক ভাইদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। আমরাও কারও সঙ্গে এমন আচরণ করতে চাই না।”

শ্রমিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা নারায়ণগঞ্জকে টিকিয়ে রেখেছেন। আপনাদের কারণেই নারায়ণগঞ্জ টিকে আছে। সুতরাং আপনাদের প্রতি আমরা সবাই সহানুভূতিশীল।”

সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “আপনারা যেভাবে বলছেন, সরকার সেভাবেই ব্যবস্থা নেবে। সরকারকে একটু সময় দেন। যদি সরকার আপনাদের দাবি না মানে, তাহলে আন্দোলনের মাধ্যমে করবেন।”

এ সময় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মিয়া এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন