বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
অর্থনীতি

আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম
📷 আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস



ইউরোপীয় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরতে পোল্যান্ডের লজ শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পোশাক ও ফ্যাশন প্রদর্শনী ‘ট্রেন্ডস এক্সপো ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। দেশটির তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্ব করছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

ইউরোপের বৃহত্তম বি-টু-বি ক্লোদিং ও টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেন্টার পিটিএকে এক্সপো হোলসেল সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এবারের আয়োজনে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ৩৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

২৫ থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত ‘ট্রেন্ডস এক্সপো ২০২৬—ইন্টারন্যাশনাল অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন এক্সপো’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পিটিএকে হোল্ডিংয়ের প্রেসিডেন্ট নিনা রিশকা-ওলব্রিখোভস্কা, পিটিএকে এক্সপো লজের ইন্টারন্যাশনাল সেলস ডিরেক্টর অ্যাডাম শিবুর, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি মো. আব্দুল হামিদ এবং বিকেএমইএর পরিচালক রাজীব চৌধুরী উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক এই প্রদর্শনীতে ইউরোপসহ বিভিন্ন দেশের পোশাক ও টেক্সটাইল খাতের ক্রেতা, আমদানিকারক, উৎপাদক, রপ্তানিকারক এবং ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

ইউরোপের গুরুত্বপূর্ণ বি-টু-বি পোশাক ও টেক্সটাইল প্ল্যাটফর্ম হিসেবে ট্রেন্ডস এক্সপো নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ দিচ্ছে। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও নতুন উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি ইউরোপীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ পাচ্ছে।

বিকেএমইএ আশা করছে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে ইউরোপীয় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে নতুন ক্রেতা, ব্যবসায়িক সম্পর্ক এবং বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন