মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
উসকানির শিকার হবেন না,শ্রমিকদের এমপি- আজাদের ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: মাওঃ আবদুল জব্বার নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন আপনারাই : শ্রমিকদের উদ্দেশে ডিসি হলি উইলস স্কুলে বার্ষিক চকলেট উৎসব, আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা বিস্কুটের প্যাকেট খুলতেই বের হলো গাঁজা, নারী গ্রেপ্তার মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পোশাক শ্রমিকদের অবরোধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবির এ্যাকশন: সিদ্ধিরগঞ্জে মালামালসহ ৪ কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৬, ইয়াবা ও বিদেশি মদ জব্দ ১ম রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জের নির্বাচন, উৎসবমুখর সকলে মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
শিক্ষা

হলি উইলস স্কুলে বার্ষিক চকলেট উৎসব, আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
হলি উইলস স্কুলে বার্ষিক চকলেট উৎসব, আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা
📷 হলি উইলস স্কুলে বার্ষিক চকলেট উৎসব, আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইলে সুনামধন্য হলি উইলস স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক চকলেট উৎসব। সোমবার (২ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এই উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ছিল দারুণ এক প্রতিযোগিতা। কে কত বেশি চকলেট মুষ্টিবদ্ধ করে নিতে পারে! একেকজনের একেক মুষ্টিতে সর্বনিম্ন ২৪ থেকে সর্বোচ্চ ৪২টি চকলেট—এটা ছিল আনন্দঘন আয়োজন।
চকলেট উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন। এসময় উপস্থিত ছিলেন, হলি উইলস স্কুলের কর্ণধার ও দৈনিক সংবাদের প্রধান প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা শামীমসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
সাংবাদিক বিল্লাল হোসেন রবিন বলেন, প্রতি বছর শিক্ষার্থীদের আনন্দ দিতে স্কুল কর্তৃপক্ষ এমন ব্যতিক্রমী চকলেট উৎসবের আয়োজন করে। গতবারের মতো এবারও শিশুদের প্রাণবন্ত এই আয়োজনে উপস্থিত হতে পেরে অত্যন্ত ভালো লেগেছে।
তিনি বলেন, শিশুদের হাসি-আনন্দে মুখরিত থাকুক হলি উইলস স্কুল। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন