রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে এনসিপির বন্দর থানা কমিটির আহ্বায়ক শুভ ও সদস্য সচিব মিনহাজ নারায়ণগঞ্জের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খানের সর্বত্র আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠাই মানব সৃষ্টির মূল উদ্দেশ্য: মিয়া গোলাম পরওয়ার একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা জরুরি- মুহাম্মদ জামাল হোসাইন আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যা; ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পূজা মন্ডপ পরিদর্শনে শনিবার নারায়ণগঞ্জ আসছেন এলজিআরডি মন্ত্রী
শিক্ষা

একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা জরুরি- মুহাম্মদ জামাল হোসাইন

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৭রেরাই অক্টোবর ২০২৬ ৭রেরাই:২৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা  জরুরি- মুহাম্মদ জামাল হোসাইন
📷 একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা জরুরি- মুহাম্মদ জামাল হোসাইন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস



সিদ্ধিরগঞ্জে দারুল আরকাম একাডেমির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও আদর্শভিত্তিক শিক্ষা বিস্তারের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জের দারুল আরকাম একাডেমির চতুর্থ বার্ষিকী পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের সানারপাড় বটতলা এলাকায় একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ, নারায়ণগঞ্জ ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন পরিষদের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ জামাল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জামাল হোসাইন বলেন, “বর্তমান সময়ে কেবল সাধারণ একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়, বরং এর পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও আদর্শভিত্তিক শিক্ষা বিস্তারের কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

আলহাজ্ব জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বোরহান উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারুল আরকাম একাডেমির অধ্যক্ষ মাওলানা মুফতি ইমাম হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভা শেষে একাডেমির বার্ষিক চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন