মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
শ্রমিকদের অবরোধে সড়কে আগুন, গাড়ি ভাঙচুর: পুলিশের টিয়ার শেল -সাউন্ড গ্রেনেড নিক্ষেপ জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সঙ্গে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় সাবেক সংসদ নজরুল ইসলাম বাবুর এপিএস গ্রেপ্তার ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।* উসকানির শিকার হবেন না,শ্রমিকদের এমপি- আজাদের ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: মাওঃ আবদুল জব্বার নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন আপনারাই : শ্রমিকদের উদ্দেশে ডিসি হলি উইলস স্কুলে বার্ষিক চকলেট উৎসব, আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা বিস্কুটের প্যাকেট খুলতেই বের হলো গাঁজা, নারী গ্রেপ্তার মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পোশাক শ্রমিকদের অবরোধ
সংগঠন

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সঙ্গে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ৫:১৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সঙ্গে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
📷 জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সঙ্গে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি ও সাহিত্যিক হাসান হাফিজের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা ও আন্তরিকতা বিনিময় হয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, কার্যকরী সদস্য ও সাবেক সভাপতি,আরিফ হোসেন দিপু, সিনিয়র সদস্য কামাল হোসেন এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল উপস্থিত ছিলেন।
এ সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি ও সাহিত্যিক হাসান হাফিজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে এ সময় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
পরে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক নারায়ণগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। এ স্মারক বিনিময়ের মধ্য দিয়ে দুই প্রেসক্লাবের মধ্যে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও সাংবাদিকতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকতার মর্যাদা ও ঐতিহ্য সমুন্নত রাখার গুরুত্ব উঠে আসে।
জাতীয় প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের এ সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সমাজের মধ্যে আন্তরিক সম্পর্ক ও সহযোগিতার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন