মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
শ্রমিকদের অবরোধে সড়কে আগুন, গাড়ি ভাঙচুর: পুলিশের টিয়ার শেল -সাউন্ড গ্রেনেড নিক্ষেপ জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সঙ্গে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় সাবেক সংসদ নজরুল ইসলাম বাবুর এপিএস গ্রেপ্তার ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।* উসকানির শিকার হবেন না,শ্রমিকদের এমপি- আজাদের ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: মাওঃ আবদুল জব্বার নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন আপনারাই : শ্রমিকদের উদ্দেশে ডিসি হলি উইলস স্কুলে বার্ষিক চকলেট উৎসব, আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা বিস্কুটের প্যাকেট খুলতেই বের হলো গাঁজা, নারী গ্রেপ্তার মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পোশাক শ্রমিকদের অবরোধ
আদালত

সাবেক সংসদ নজরুল ইসলাম বাবুর এপিএস গ্রেপ্তার

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
সাবেক সংসদ নজরুল ইসলাম বাবুর এপিএস গ্রেপ্তার
📷 সাবেক সংসদ নজরুল ইসলাম বাবুর এপিএস গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে পুলিশ এ অভিযান চলে।

মেহেদী ইসলাম জানান, ওয়ালীউল্লাহকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েক দিন ধরে চেষ্টা চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ওয়ালীউল্লাহর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আব্দুল্লাহ।

মেহেদী ইসলাম আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন