শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তিজীবন পরিশুদ্ধ করতে হবে: সাইফুল আলম খান মিলন এমপি বন্দরে নবীনবাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যা; ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পূজা মন্ডপ পরিদর্শনে শনিবার নারায়ণগঞ্জ আসছেন এলজিআরডি মন্ত্রী বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজকে জাতীয় পর্যায়ে রোল মডেল করতে চাই: মনিরুল ইসলাম সজল নাসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ডে দুটি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নারায়ণগঞ্জে মিশনপাড়ায় ‘আধুনিক পাঠাগার’ উদ্বোধন, জ্ঞানচর্চার ওপর জোর শারদীয় দুর্গাপূজা: নারায়ণগঞ্জের ২৪০টি মণ্ডপে চার স্তরের কঠোর নিরাপত্তা নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ
সংগঠন

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন
📷 বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

মাহমুদ: পরিবেশ সংরক্ষণ, দূষণ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সিদ্ধিরগঞ্জকে একটি পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকেলে বাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, বাপার স্থায়ী সদস্য শোভন কমলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

নবগঠিত সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান। এ ছাড়া নাছির উদ্দিন, শেহান রাজ্জাক সঞ্জয়, আকাশ খান, সোহেল রানা, শামীম আলম সাজিদ, কাজী কর্নিয়া, শাকিল প্রধান, জাহিদ নোমান, জান্নাতুল আভা, আরমান হোসেন ও বকুল বিশ্বাসসহ মোট ৩২ জনকে কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

কমিটি গঠনের মধ্য দিয়ে সিদ্ধিরগঞ্জের পরিবেশগত সমস্যা চিহ্নিত করা, পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং টেকসই ও বাসযোগ্য নগর গড়ে তোলার আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, বায়ুদূষণ, শব্দদূষণ, জলাশয় ও খাল দখল, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং সবুজায়নের অভাব একটি এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সিদ্ধিরগঞ্জের পরিবেশ রক্ষায় এসব সমস্যা চিহ্নিত করে জনস্বার্থে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তারা আরও বলেন, সিদ্ধিরগঞ্জকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হলে শুধু সংগঠনের উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ, সামাজিক সচেতনতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ। নতুন কমিটি পরিবেশ রক্ষার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং স্থানীয় পরিবেশগত সমস্যা সমাধানে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বক্তরা।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন