বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লায় পুলিশের মামলা: ২১ জনের নামসহ আসামি ১৫০০, গ্রেপ্তার ৬ •নালিশ করতে গিয়ে নাসিক প্রশাসকের তোপের মুখে যুবক রুবেল রূপগঞ্জে ৩০০ ফিটে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩ ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেপুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শ্রমিকদের অবরোধে সড়কে আগুন, গাড়ি ভাঙচুর: পুলিশের টিয়ার শেল -সাউন্ড গ্রেনেড নিক্ষেপ জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সঙ্গে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় সাবেক সংসদ নজরুল ইসলাম বাবুর এপিএস গ্রেপ্তার ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।* উসকানির শিকার হবেন না,শ্রমিকদের এমপি- আজাদের ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: মাওঃ আবদুল জব্বার
আদালত

রূপগঞ্জে ৩০০ ফিটে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ১১:২০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে ৩০০ ফিটে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩
📷 রূপগঞ্জে ৩০০ ফিটে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ৩। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা। এ ঘটনায় ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে প্রবাসীদের বহনকারী প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া সাড়ে আট ভরি স্বর্ণালংকারসহ কিছু মালামাল।

বুধবার (৪ নভেম্বর) ভোররাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সমু মার্কেট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: রূপগঞ্জের চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে প্রাইভেটকারচালক শাহীন, তার ভাই সোহেল এবং একই এলাকার আমজাদের ছেলে আইয়ুব।

ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন জানান, রাত দেড়টার দিকে তিনি ও তার বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার বিমানবন্দরে পৌঁছান। পরে পূর্বপরিচিত চালক শাহীনের প্রাইভেটকারে করে কাঞ্চনের উদ্দেশে রওনা হন। ভোর ২টা ৩০ মিনিটের দিকে সমু মার্কেট এলাকায় পৌঁছালে কৌশলে আরেকটি প্রাইভেটকার দিয়ে তাদের গাড়ির গতিরোধ করা হয়।

পরে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে হাত-পা বেঁধে এবং মুখে টেপ লাগিয়ে এশিয়ান হাইওয়ের বাণিজ্য মেলা এলাকায় ফেলে রেখে যায়। এ সময় তাদের কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করেছে। বাকি মালামাল উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন