শনিবার, ২১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
লক্ষ্যা পাড়ের কবির নীরব আক্ষেপ: সাহিত্যে অসামান্য অবদান রেখেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি ফতুল্লায় লেগুনায় আগুন: শ্রমিকলীগ নেতা ও চেয়ারম্যানসহ ৩৭ জনের বিরুদ্ধে নামে মামলা ২৪নং ওয়ার্ডে টিসিবি পণ্য নিতে গিয়ে বৃষ্টিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রূপগঞ্জে যুবলীগ নেতা জসিম গ্রেপ্তার: অভিযোগ নাশকতা ও অগ্নিসংযোগ ফতুল্লায় ডাইং এর বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ, মালিক আটক বন্দরের সেই কুমির উদ্ধার, নেওয়া হচ্ছে সাফারি পার্কে আগুনের খবরে জরুরি কল ১০২ নম্বরে জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদ ও গণরায় মেনে নেওয়া উচিত: মাওঃ আবদুল জব্বারের আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর সহানুভূতি চলবে না: সাখাওয়াত
জনদুর্ভোগ

২৪নং ওয়ার্ডে টিসিবি পণ্য নিতে গিয়ে বৃষ্টিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬:৫৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
২৪নং ওয়ার্ডে টিসিবি পণ্য নিতে গিয়ে বৃষ্টিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
📷 ২৪নং ওয়ার্ডে টিসিবি পণ্য নিতে গিয়ে বৃষ্টিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
২৪নং ওয়ার্ড এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিতরণ ঘিরে চরম ভোগান্তির শিকার হয়েছেন নিম্ন ও মধ্যম আয়ের সাধারণ মানুষ। গত অক্টোবর মাসের টিসিবি পণ্য সরবরাহ না করায় চলতি নভেম্বর মাসের ২০ তারিখে পণ্য পৌঁছালেও চাল না থাকা এবং নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে গাড়ি আসায় ক্ষোভ প্রকাশ করেছেন উপকারভোগীরা।
স্থানীয় বাসিন্দা ও লাইনে দাঁড়ানো একাধিক ক্রেতা জানান, নির্ধারিত প্যাকেজ অনুযায়ী সকাল ১০টার দিকে টিসিবি পণ্যবাহী ট্রাক আসার কথা থাকলেও তা পৌঁছায় দুপুর ১টার পর। এর আগে সকাল থেকেই পণ্য পাওয়ার আশায় নারী ও পুরুষরা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে বৃষ্টি শুরু হলেও পণ্য হাতছাড়া হওয়ার শঙ্কায় প্রায় তিন ঘণ্টা বৃষ্টিতে ভিজেই লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের।
ক্রেতাদের অভিযোগ, এ দফায় প্যাকেজে চাল দেওয়া হয়নি; কেবল সাবান, তেল, চিনি ও ডাল সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া পণ্য প্যাকেজের নির্ধারিত মূল্য ৪৩৫ টাকা হলেও ৫ টাকা বেশি নেওয়ার অভিযোগও তুলেছেন কয়েকজন ভোক্তা।
সব মিলিয়ে তীব্র ভোগান্তি ও অসন্তোষের মুখে সাধারণ মানুষের প্রশ্ন—নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য সংগ্রহে তাদের এই দুর্ভোগ ও অনিয়ম কবে শেষ হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যার সমাধান ও নিয়মিত, সুশৃঙ্খলভাবে পণ্য বিতরণের দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন