শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরের সেই কুমির উদ্ধার, নেওয়া হচ্ছে সাফারি পার্কে আগুনের খবরে জরুরি কল ১০২ নম্বরে জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদ ও গণরায় মেনে নেওয়া উচিত: মাওঃ আবদুল জব্বারের আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর সহানুভূতি চলবে না: সাখাওয়াত নারায়ণগঞ্জের ৩৯ ইউনিয়নে চার ধাপে নির্বাচন, শুরু ২১ জানুয়ারি শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক হতে হবে ফতুল্লা পাইলট স্কুলে : সাখাওয়াত সোনারগাঁয়ে যাত্রীবাহীবাসে ও খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু করলেন মেয়র প্রার্থী মাওঃ আবদুল জব্বার সোনারগাঁয়ে ট্রাক উল্টে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটে দুর্ভোগে যাত্রীরা নাসিকে ফতুল্লা-এনায়েতনগরকে যুক্ত করতে ফের গণবিজ্ঞপ্তি
প্রযুক্তি

আগুনের খবরে জরুরি কল ১০২ নম্বরে

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আগুনের খবরে জরুরি কল ১০২ নম্বরে
📷 আগুনের খবরে জরুরি কল ১০২ নম্বরে। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


অগ্নিকাণ্ডসহ জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে হটলাইন নম্বর ‘১০২’ ব্যবহারের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে আগাম সতর্কতা ও প্রাথমিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ‘১০২’-এর প্রচারণা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণবিষয়ক আলোচনা সভায় এসব বিষয় তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি। এ ছাড়া নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় অংশ নেন।

আলোচনা সভায় জানানো হয়, অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ‘১০২’ নম্বরে কল করা যাবে। সাধারণ মানুষের মধ্যে এই নম্বরের পরিচিতি ও ব্যবহার বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।

সভায় অগ্নিকাণ্ডের কারণ, আগুন প্রতিরোধে করণীয়, আগুন লাগলে তাৎক্ষণিক পদক্ষেপ, অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে বেরিয়ে আসার কৌশল নিয়ে আলোচনা করা হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় আগাম সতর্কতা, সচেতনতা ও প্রাথমিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনার সময় দ্রুত সহায়তা পাওয়ার জন্য জরুরি হটলাইন নম্বর ‘১০২’ সম্পর্কে সবাইকে জানতে হবে।

সভায় বক্তারা বলেন, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শুধু ফায়ার সার্ভিসের ওপর নির্ভর করলে চলবে না। ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন