শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরের সেই কুমির উদ্ধার, নেওয়া হচ্ছে সাফারি পার্কে আগুনের খবরে জরুরি কল ১০২ নম্বরে জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদ ও গণরায় মেনে নেওয়া উচিত: মাওঃ আবদুল জব্বারের আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর সহানুভূতি চলবে না: সাখাওয়াত নারায়ণগঞ্জের ৩৯ ইউনিয়নে চার ধাপে নির্বাচন, শুরু ২১ জানুয়ারি শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক হতে হবে ফতুল্লা পাইলট স্কুলে : সাখাওয়াত সোনারগাঁয়ে যাত্রীবাহীবাসে ও খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু করলেন মেয়র প্রার্থী মাওঃ আবদুল জব্বার সোনারগাঁয়ে ট্রাক উল্টে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটে দুর্ভোগে যাত্রীরা নাসিকে ফতুল্লা-এনায়েতনগরকে যুক্ত করতে ফের গণবিজ্ঞপ্তি
জাতীয়

নারায়ণগঞ্জের ৩৯ ইউনিয়নে চার ধাপে নির্বাচন, শুরু ২১ জানুয়ারি

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের ৩৯ ইউনিয়নে চার ধাপে নির্বাচন, শুরু ২১ জানুয়ারি
📷 নারায়ণগঞ্জের ৩৯ ইউনিয়নে চার ধাপে নির্বাচন, শুরু ২১ জানুয়ারি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


 আড়াইহাজার দিয়ে
নারায়ণগঞ্জের ৩৯ ইউনিয়নে চার ধাপে নির্বাচন, শুরু আড়াইহাজার দিয়ে
নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে চার ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আগামী বছরের ২১ জানুয়ারি আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণের মধ্য দিয়ে জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ধাপভিত্তিক তালিকায় নারায়ণগঞ্জের ইউনিয়নগুলোকে চারটি ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত তালিকা ও ঘোষিত ধাপভিত্তিক সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ২০২৭ আড়াইহাজার উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ও রূপগঞ্জ উপজেলার ৭টিসহ মোট ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

তৃতীয় ধাপে ২৯ এপ্রিল বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে এবং চতুর্থ ধাপে ১৩ মে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ হিসাবে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার মোট ৩৯টি ইউনিয়ন পরিষদ চারটি ধাপে অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১০টি, দ্বিতীয় ধাপে ১৪টি, তৃতীয় ধাপে ৫টি এবং চতুর্থ ধাপে ১০টি ইউনিয়ন রয়েছে।

তবে পঞ্চম ধাপের তালিকায় নারায়ণগঞ্জ জেলার কোনো ইউনিয়ন নেই।

উল্লেখ্য, ধাপভিত্তিক তালিকায় ইউনিয়নগুলোর নির্বাচনী পর্যায় নির্ধারণ করা হলেও সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর চূড়ান্ত তফসিল এখনো আলাদাভাবে নিশ্চিত করা হয়নি। ফলে ঘোষিত সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন