শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরের সেই কুমির উদ্ধার, নেওয়া হচ্ছে সাফারি পার্কে আগুনের খবরে জরুরি কল ১০২ নম্বরে জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদ ও গণরায় মেনে নেওয়া উচিত: মাওঃ আবদুল জব্বারের আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর সহানুভূতি চলবে না: সাখাওয়াত নারায়ণগঞ্জের ৩৯ ইউনিয়নে চার ধাপে নির্বাচন, শুরু ২১ জানুয়ারি শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক হতে হবে ফতুল্লা পাইলট স্কুলে : সাখাওয়াত সোনারগাঁয়ে যাত্রীবাহীবাসে ও খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু করলেন মেয়র প্রার্থী মাওঃ আবদুল জব্বার সোনারগাঁয়ে ট্রাক উল্টে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটে দুর্ভোগে যাত্রীরা নাসিকে ফতুল্লা-এনায়েতনগরকে যুক্ত করতে ফের গণবিজ্ঞপ্তি
মহানগর

আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর সহানুভূতি চলবে না: সাখাওয়াত

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১০:০৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর সহানুভূতি চলবে না: সাখাওয়াত
📷 আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর সহানুভূতি চলবে না: সাখাওয়াত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


 মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আজকে থেকে কোনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা শ্রমিক লীগের কারও প্রতি আর কোনো সহানুভূতি দেখাব না। আমরা আজকে নয় শুধু, আগামী দিনে সকল আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের ধরে পুলিশে সোপর্দ করব।”

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া চত্বরে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আসলে আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। বাংলাদেশের সকল দুর্যোগ সময়ে এই আওয়ামী লীগ দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। স্বাধীনতা যুদ্ধসহ সকল সময়ে তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরে এই দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং সকল এমপি পালিয়ে গিয়েছিল। আর তারপরে যে সকল আওয়ামী লীগের লোকজন দেশে ছিল, আমরা তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম।”

নাশকতার চেষ্টা জনগণ প্রতিহত করেছে দাবি করে তিনি বলেন, “আজকে যেসব জায়গায় নাশকতার প্রস্তুতি নেওয়া হয়েছিল, জনগণ তা প্রত্যাখ্যান ও প্রতিহত করেছে। আগামী দিনেও তাদের প্রতিহত করে আমরা এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করব।”

এর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শহরের হোসিয়ারি সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, মাসুদ রানা ও ফতেহ রেজা রিপনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন