সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ ভুলতা-গোলাকান্দাইল নিয়ে হচ্ছে আরেক রূপগঞ্জের আরেক পৌরসভা: প্রজ্ঞাপন বিএনপি নেতার অফিসের পাশ থেকে ৪ বোমা সাদৃশ্য বস্তু নিয়ে উত্তেজনা, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু উদ্যোগের প্রশংসা তুরস্কের জলবায়ু সম্মেলনে বন্দরের কলাগাছিয়া জামায়াতের অফিসে আগুন, জেলা জামায়াতের আল্টিমেটাম বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন জামায়াত অফিসে দুর্বৃত্তদের আগুন
মহানগর

সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৫:৪০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১
📷 সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, নিহত রনির পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে, ঘটনার পর রনির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

স্থানীয় রাকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আলামিনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন বলে দাবি করেন রাকিবুল।

তার ভাষ্যমতে , দু-এক দিন আগে রনির সঙ্গে আলামিনের ঝামেলা হয়েছিলো । সেই বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী জানান, আটক আলামিন সিদ্ধিরগঞ্জের আব্দুল আলীর ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ছুরিকাঘাতে রনি নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় 

আলামিন নামে একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন