সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ ভুলতা-গোলাকান্দাইল নিয়ে হচ্ছে আরেক রূপগঞ্জের আরেক পৌরসভা: প্রজ্ঞাপন বিএনপি নেতার অফিসের পাশ থেকে ৪ বোমা সাদৃশ্য বস্তু নিয়ে উত্তেজনা, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু উদ্যোগের প্রশংসা তুরস্কের জলবায়ু সম্মেলনে বন্দরের কলাগাছিয়া জামায়াতের অফিসে আগুন, জেলা জামায়াতের আল্টিমেটাম বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন জামায়াত অফিসে দুর্বৃত্তদের আগুন
আদালত

নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
📷 নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

পোশাক শিল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, মোতায়েনকৃত সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় আরও ৭ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছে। তারা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে।এদিকে সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এই কার্যক্রমে ড্রোন ছাড়াও বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃকপক্ষ।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন