বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু করলেন মেয়র প্রার্থী মাওঃ আবদুল জব্বার সোনারগাঁয়ে ট্রাক উল্টে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটে দুর্ভোগে যাত্রীরা নাসিকে ফতুল্লা-এনায়েতনগরকে যুক্ত করতে ফের গণবিজ্ঞপ্তি একরাতে ৩ স্থানে ৩ বাস ও ২ লেগুনায় আগুন জমিয়ত নেতা ফেরদাউসকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে মাসদাইরের বিএনপির কার্যালয়ে আগুন: ৩৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন
নগরের বাইরে

সোনারগাঁয়ে ট্রাক উল্টে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটে দুর্ভোগে যাত্রীরা

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৪:৫৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে ট্রাক উল্টে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটে দুর্ভোগে যাত্রীরা
📷 সোনারগাঁয়ে ট্রাক উল্টে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটে দুর্ভোগে যাত্রীরা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছবোঝাই একটি ট্রাক উল্টে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত যানজটের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চট্টগ্রামগামী লেনে ট্রাকটি উল্টে গেলে এর ওপর থাকা গাছগুলো মহাসড়কে ছড়িয়ে পড়ে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে ওই পথে চলাচলকারী যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।

রফিকুল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, মোগরাপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে লাঙ্গলবন্দ এলাকায় প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে ছিলেন তিনি।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ঘটনাস্থলে থাকা কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, ভোরে ট্রাকটি উল্টে যাওয়ায় গাছগুলো মহাসড়কে ছড়িয়ে পড়ে। গাছ সরানোর জন্য সকালে শ্রমিক না পাওয়ায় কাজে দেরি হয়েছে। মাত্র শ্রমিক পাওয়া গেছে। রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানো হয়েছে।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন